ইনজুরিতে শ্রেয়াস আইয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কাধের ইনজুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে থাকছেন না শ্রেয়াস আইয়ার। ইনজুরি বেশ গুরুতর হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর প্রথম অর্ধেক খেলা মিস করতে পারেন বলেও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর ফিজিও

কাল সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান শ্রেয়াস আইয়ার। এরপর তিনি মাঠের বাইরে চলে যান! আঘাত গুরুতর কিনা তৎক্ষনাত জানা না গেলেও কাধে গুরুতর আঘাত পাওয়া চিকিৎসক তাকে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য আনএভেইলএবল ঘোষণা করে।

সেই সাথে আসন্ন আইপিএলের অর্ধেক সময় তিনি খেলতে পারবেন না বলেও আশংকা করেছেন বিসিসিআই এর চিকিৎসক। প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লীর ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে ছিলেন শ্রেয়াস আইয়ার। গত আসরে তার নেতৃত্বে দিল্লী ফাইনাল খেলে। তবে ইনজুরিতে এবারের আসরের প্রথম অর্ধেকে তার সার্ভিস পাচ্ছে না দিল্লী সেটা এক প্রকার নিশ্চিত। তবে আইয়ার না থাকলে দিল্লীর নেতৃত্ব কে দিবেন সে বিষয়ে এখনো কিছু বলেনি দিল্লী ক্যাপিটালস কর্তৃপক্ষ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »