ম্যাচ হারের দায় বাংলাদেশী ফিল্ডারদের দিলেন পাইলট –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি পেয়েও হেরেছে বাংলাদেশ। এই হারের পিছনে বড় কারনে বাংলাদেশের দূর্বল ফিল্ডিং। হ্যাগলি ওভালে ভেসে উঠেছিল বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের চিত্র। ক্যাচ মিচের মহড়ায় মেতে উঠেছিলেন বাংলাদেশি ফিল্ডাররা। সাথে একের পর এক রান আউট মিস তো ছিলোই। সেই সাথে বাউন্ডারি লাইনে ছেড়েছেন একের পর এক বাউন্ডারি। তাই ম্যাচ হারের জন্য ফিল্ডিং এর দিকে আঙুল তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মূল কারণ বাংলাদেশের বাজে ফিল্ডিং এমনটাই মন্তব্য করেছেন খালেদ মাসুদ পাইলট। কেবল জাতীয় দলে নয়, আধুনিক ক্রিকেটে ভালো করতে বয়সভিত্তিক দল থেকেই ক্রিকেটারদের ফিল্ডিংয়ে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ সাবেক টাইগার অধিনায়কের।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহুর্তে জিমি নিশামের সহজ ক্যাচ ছেড়েছেন মুশফিকুর রহিম। বারবার মুশফিকই কেন! এমন প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মনে। ২০১৯ বিশ্বকাপে এ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে রানআউট করতে না পারার খেসারত দিতে হয়েছিল গোটা দলকে। হ্যাগলি ওভালেও কাঠগড়ায় মুশফিক। তবে এ হারের দায়টা মুশফিকের একার কাঁধে চাপানোর অবকাশ নেই।

পুরো ম্যাচে একাধিক ক্যাচ ফসকেছে বাংলাদেশের ফিল্ডারদের হাত থেকে। ক্যাচ মিস করেছেন মোহাম্মদ মিঠুনও । রান আউট মিস করছেন তাসকিন আহমেদ। বাংলাদেশকে বল হাতে দারুণ সূচনা এনে দেয়া মেহেদীও কট অ্যান্ড বোল্ডের সুযোগ নিজ হাতে নস্যাৎ করেছেন। বাউন্ডারিতে নড়বড়ে ছিলেন মাহমুদউল্লাহও। মূলত এ কারণেই সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডে প্রথম জয় হয়েছে অধরা।

আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে। দূর্দান্ত ফিল্ডিং করে প্রতিপক্ষকে যেমন চাপে রাখা যায়, তেমনি দলের জন্য ২০-৩০ টি রান সেফ করা যায়। ম্যাচে তৈরি হওয়া সুযোগ গুলো কাজে লাগাতে হলে অবশ্যই ফিল্ডিংয়ে ভাল করতে হবে। পাইলট মনে করেন বয়স ভিত্তিক দল থেকেই ফিল্ডিং স্কিল উন্নতি করতে হবে।

পাইলট বলেন, আধুনিক ক্রিকেটে চোখে চোখ রেখে লড়তে বাড়াতে হবে ফিল্ডিং স্কিল। তবে এই কাজটা জাতীয় দলে এসে নয় বরং বয়সভিত্তিক দলেই সেরে আসাতে হবে!

# নিউজক্রিকেট / রাসেল!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »