নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় লীগ (এনসিএল) এর ২২ তম আসরের প্রথম রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ব্যাটে- বলে জ্বলে উঠেছেন পেসার শাহিদুল ইসলাম। ব্যাট হাতে সেঞ্চুরি করার পর বল হাতে নিয়েছেন ২ উইকেট। তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে ঢাকা মেট্র।
শাহিদুল ইসলাম মূলত একজন পেস বোলার। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার শাহিদুল ইসলাম। গত বঙ্গবন্ধু টি টোয়েন্টি টূর্নামেন্টে জেমকন খুলনার হয়ে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। ফাইলের শেষ ওভারে পর পর ২ উইকেট নিয়ে খুলনার শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। ব্যাট হাতে মাঝে মাঝেই কিছু কর্যকর ইনিংস খেলে থাকেন।প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ৪ টি হাফ সেঞ্চুরি ছিল শাহিদুলের। সেঞ্চুরি করে এবার ব্যাটিং শক্তির প্রমান রাখলেন এই পেসার।
প্রথম ইনিংসে বরিশাল বিভাগের দেওয়া ২৪১ রানের লিডের বিপরীতে খেলতে নেমে অধিনায়ক মার্শাল আইয়ুবের সেঞ্চুরি ১১২(১৬৫) এবং জাহিদুজ্জামান ৬০(১২৩) এবং জাকির হাসানের ৪১(১১৬) রানের ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল ঢাকা মেট্র। এরপর ৮ নম্বরে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করেন শাহিদুল। ১৫০ বলে ১৪ চারের সাহায্যে ১০৬ রান করেছেন তিনি। শাহিদুলের পর ৩৯ রানের ইনিংস খেলেছেন বাহাতি পেসার আবু হায়দার রনি।
প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪১৩ রানের পাহাড় গড়েছে ঢাকা মেট্রো। ১৭২ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বরিশালকে কাঁপিয়ে দিয়েছে ঢাকা মেট্রো। তবে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাকে ঠেলে ৩ উইকেট হাতে রেখে ৫ রানের লিড নিয়েছে বরিশাল। ৭ উইকেটে ১৭৭ রান করেছে তারা
সেঞ্চুরির পর শহিদুল বল হাতেও বাজিমাত করেন। মোহাম্মদ আশরাফুলকে (১) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। পরে উইকেটকিপার ব্যাটসম্যান আবু সায়েমকেও (৫) নিজের শিকার বানান শহিদুল। মাঝে ৫০ রানে ২ উইকেট হারানোর পর ওপেনার মইনুল ইসলামের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েছিলেন সামলান হোসেন (৪৪)।
হাফ সেঞ্চুরিতে প্রতিরোধ গড়ার পর মইনুলকে ৬৩ রানে ফিরিয়ে দেন শামসুর রহমান। তাতে আরও চাপে পড়ে বরিশাল। নুরুজ্জামান (১৩) দলকে পাঁচ রানের লিড এনে দিয়ে বিদায় নিলে শেষ হয় দিনের খেলা।
১১ ওভার বল করে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শাহিদুল। ২ উইকেট নিয়েছেন আবু হায়দার রনিও।
নিউজক্রিকেট / রাসেল!
