“সাকিবকে যত বেশি সম্ভব পাওয়ার চেষ্টা করব”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হওয়া আইপিএলের নিলাম থেকে ৩ কোটি ২০ লক্ষ রূপির বিনিময়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাকিবকে আবারো দলে নেওয়ার বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির পারফরম্যান্স অ্যান্ড স্ট্রাটেজি অ্যানালিস্ট এআর শ্রীকান্ত জানান তাকে যত বেশি সম্ভব পাওয়ার চেষ্টা করবো।

ইন্সটাগ্রামে এক লাইভে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট এআর শ্রীকান্ত বলেন,”আমরা যখন নিলাম এবং হাতে থাকা খেলোয়াড়দের অপশন নিয়ে আলোচনা করছিলাম তখন একটা নাম ছিল খুবই লক্ষণীয়। সেটা ছিল সাকিবের।”

নারাইন, মরগান বা আন্দ্রে রাসেল তিনজনেরই সাকিবের বিকল্প হিসেবে খেলানো যায় বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, সাকিবকে তিনি মনে করেন একের ভেতর তিন। ব্যাটিং, বোলিং ও নেতৃত্বের মাধ্যমে সাকিব দলে অবদান রাখতে পারেন বলে মনে করেন তিনি।

তিনি বলেন,“সাকিবের মান সম্পর্কে জানেন। হ্যাঁ, তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা দেখেছি তিনি বাংলাদেশের হয়ে ২০১৯ সালে কি করেছিলেন এবং তিনি আমাদের সাথে আগেও ছিলেন। তিনি পরীক্ষিত এবং পারফর্ম করেছেন। আমরা সাকিবকে প্রথম পছন্দ ধরে নিয়েই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা সাকিবকে যতটা বেশি সম্ভব পাওয়ার চেষ্টা করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »