নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ওয়ানডেতে এমন পরাজয় কিছুতেই যেন মেনে নিতে পারছেন না বাঁহাতি ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচেই ছিলো নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সেরা জয়ের সুযোগ। ক্যাচ মিসের কারণে এই ম্যাচটি জিততে পারেনি টাইগাররা।
ম্যাচের শুরুতে বোলাররা উইকেট এনে দিলেও মাঝখানে দারুণ এক পার্টনারশিপ গড়েন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। এরপর বাংলাদেশি ফিল্ডাররা তাদের সাজঘরে ফেরানোর বড় সুযোগও পেয়েছিলেন। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি টাইগাররা।
তামিমের কণ্ঠে তাই হতাশা টিম হোটেল থেকে পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক বলেছেন,’‘এর চেয়ে ভালো সুযাগ কোনো সময় আমরা পাইনি। এটা আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। দেশের বাইরে এমন সুযোগ সব সময় আসে না।’’
তিনি আরো জানান,”আজ আমরা যেভাবে ব্যাটিং করেছি উইকেটটা একটু ধীর ছিল, কঠিন ছিল। ২৭১ অবশ্যই ভালো স্কোর। সেই সঙ্গে ৫০ রানে ওদের তিনটা উইকেট নিয়ে আমরা যেভাবে শুরু করেছি… তারপর খেলাটা প্রায় আয়ত্বে ছিল। কিন্তু সুযোগ হাতছাড়া করলাম, এই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতাম তাহলে এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। অন্য কোনো চিন্তা নেইই, জেতা উচিত ছিল। সত্যি হতাশ যে আমরা এরকম সুযোগ কাজে লাগাতে পারিনি।”
