নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে তামিম ৭৮ ও মিথুন ৫৭ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। সেই সুবাধে উন্নতি হলো আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিয়ে।
তামিম তার ওয়ানডে অর্ধশতকের অর্ধশতকের দিনে ২২ থেকে তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। ১২ ধাপ এগিয়ে ৯৪ থেকে ৮২ তে উঠে এসেছেন মোহাম্মদ মিথুন। দুইজনের অসাধারণ ইনিংসের পর ক্যাচ মিসের মহড়ায় দল হারলেও র্যাঙ্কিয়ে উন্নতির ছোয়া পেয়েছেন তামিম-মিথুন।
দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ মিসের সুযোগ লুফে নিয়ে দূর্দান্ত এক সেঞ্চুরি করেন টম লাথাম। সেই সেঞ্চুরিতে নিউজিল্যান্ড জয় পায় ৫ উইকেটে। দূর্দান্ত সেঞ্চুরিতে ৫ ধাপ এগিয়ে ৩০ এ অবস্থান করছেন টম লাথাম। অপরদিকে ৩ ধাপ এগিয়ে বোলিং র্যাঙ্কিয়ে আটে ম্যাট হেনরি ও ৮ ধাপ এগিয়ে ২৫ এ অবস্থান করছেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।
এক ধাপ এগিয়ে দুইয়ে বাবর আজম, ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দূর্দান্ত ঝড়ো ইনিংস খেলার পর চার ধাপ এগিয়ে সাতে অবস্থান করছেন জনি বেয়ারস্টো। অলরাউন্ডার র্যাঙ্কিয়ে শীর্ষে আছেন সাকিব, এক ধাপ এগিয়ে বেন স্টোকস এসেছেন তিনে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আশানুরূপ সাফল্য না পাওয়ায় বাংলাদেশী বোলারদের র্যাঙ্কিয়ে উন্নতি ঘটেনি।
