টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলাম: মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। যদিও টি-টোয়েন্টিতে তার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও এক প্রকার বাধ্য হয়েই অবসর নিয়েছিলেন ডানহাতি এই পেসার। দেশের বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের খেলাযোগকে এমনটাই জানিয়েছেন মাশরাফি।

হুট করে মাশরাফির এমন সিদ্ধান্তের পর আলোচনার শেষ ছিল না ক্রিকেট পাড়ায়। সবার মাঝেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল হুট করে কেন টি-টোয়েন্টি থেকে অবসরে গেলেন তিনি। অবশেষে এটি নিয়ে মুখ খুলেছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন, ওই সিরিজে অবসর না নিয়ে উপায় ছিল না তাঁর।

মাশরাফি বলেন,”ওইখানেও কিন্তু আমাকে করতেই হতো, এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল যে আমাকে করতেই হতো। নিতে হয়েছে, বিস্তারিত যাবো না। আমি কার থেকে সহযোগিতা পেয়েছি দেখান তো আমার টাইমে। ২০১১ বিশ্বকাপে ইনজুরিতে পড়ে ডাক্তার ছাড় দেয়ার পরও আমাকে দলে নেয়া হয়নি। ২০১৭ সালে যখন অবসরে গেলাম তখন আমার পাশে কেউ ছিল না দেশের মানুষ ছাড়া।’’

হোটেলের লোবিতে বসেই মাশরাফির সঙ্গে বৈঠক করেন বোর্ডের কর্তারা। তখনই মাশরাফি ধারণা করেছিলেন এখানে কোনো গোলমাল রয়েছে।

তিনি বলেন,”আমি যখন শ্রীলঙ্কায় পা রেখে হোটেলে যাই, আমি তখনও ট্রাভেল স্যুটও খুলিনি তখনই নিচে আমার সঙ্গে বৈঠকে বসে। ওই বৈঠকের পরই আমি ভাবি যে, কিছু একটা গোলমাল আছে। আমি সবসময় বলে আসতাম আমরা সিদ্ধান্তগুলো কিন্তু হুট করেই হবে। আমি যখন বুঝতে পেরেছি সবার বিপরীতে থাকার প্রয়োজন নাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »