ভারতের সেরা একাদশ নিয়ে প্রশ্ন তুললেন শেবাগ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে গতকাল মুখোমুখি হয়েছিল ভারত। আর প্রথম ওয়ানডেতে জয় লাভ করার পরেও ভারেতর সেরা একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ।

এই ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটেছে দুই ভারতীয় ক্রিকেটারের। ক্রুনাল পান্ডিয়া এবং ডানহাতি পেসার প্রসিদ্ধ ক্রিশ্না। সঙ্গে অনেকদিন পর ভারত দলে ফিরেছেন কুলদ্বীপ যাদব। যে কারণে সেরা একাদশে সুযোগ মেলেনি যুযবেন্দ্র চাহালের। মূলত এই কারণেই চটেছেন শেবাগ। ব্যাটসম্যানরা খারাপ করার পরও একাদশে সুযোগ পেলে বোলাররা কেন নয়, এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে শেবাগ বলেন,”যুযবেন্দ্র চাহাল আপনার সেরা টি-টোয়েন্টি বোলার, সে আপনাকে উইকেট এনে দেন। অথচ সে ২-৩টি ম্যাচ খারাপ খেললো তাকে দল থেকে বের করে দিলেন। একজন আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় বোলার এবং অন্যটি শীর্ষ ব্যাটার, তবে তাদের মধ্যে বাছাইয়ের মানদণ্ডের মধ্যে পার্থক্য কেন? আমি এই ধারণাটি বুঝতে পারি না।”

টি-টোয়েন্টি সিরিজে মোটেও নামের প্রতি সুবিচার করতে পারেননি রাহুল। তবুও ভারত একাদশে সুযোগ মিলছে তার। বোলারদের পারফরম্যান্স খারাপ হবার পিছনে অধিক বোলারের অভিষেক ঘটানোই কারণ হিসেবে মানেন এই সাবেক ক্রিকেটার।

এ প্রসঙ্গে আরো শেবাগ বলেন,”আপনি একটি খেলার পরে বোলারদের বাদ দেন, তবে আপনি লোকেশ রাহুলকে ৪ টি ম্যাচ দিয়েছিলেন এবং তারপরে তাকে ৫ম খেলায় বসিয়ে দিয়েছিলেন। তাই, যদি আপনি এত এত বোলারদের সুযোগ দেন তবে তাদের খারাপ পারফরম্যান্স হবেই।”

তিনি আরো যোগ করে বলেন,”যদি এটি [জাসপ্রিত] বুমরাহ হতো এবং সে যদি ব্যর্থ হতো, তবে আপনি কি বুমরাহকেও বাদ দেওয়ার কথা ভাববেন? না, আপনি বরং বলতেন ‘সে একজন ভালো বোলার, সে ফিরে আসবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »