নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট-বলে ভালো করার পরেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। এ ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজ খুঁইয়েছে তারা। এই ম্যাচে পরাজয়ের পিছনে সবথেকে বেশি দায়ী ফিল্ডারদের। গুরুত্বপূর্ণ মুহুর্তে কিউই ব্যাটসম্যানদের একাধিক ক্যাচ ধরতে পারেননি টাইগার ফিল্ডাররা।
২৭১ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। তবে সে বিপর্যয় কাটিয়ে পরবর্তীতে বাংলাদেশ দলকে চেপে ধরেন অধিনায়ক টম লাথাম এবং জিমি নিশাম।
প্রথমে অথচ উইকেটের পিছন থেকে নিশামের সহজ একটি ক্যাচ মিস করেন মুশফিকুর রহিম। এরপর শেখ মেহেদী নিজের বলে নিজেই সেঞ্চুরির পথে থাকা লাথামের ক্যাচ ছেড়ে দেন। পরে ডিপ উইকেটেও একটি ক্যাচ ছাড়েন তিনি। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল অবশ্য ফিল্ডারদের দোষ দিতে রাজি নন।
এ প্রসঙ্গে তামিম বলেন,”দেখুন ফিল্ডাররা ক্যাচ মিস করবেই। আমি জানি এটি ক্রিকেটেরই অংশ এবং আপনিও ক্যাচ মিস করতে পারেন, এটা কখনো কখনো কষ্ট দেয়। আমরা যদি আমাদের ঐ দুটি সযোগ হাতছাড়া না করতাম, খেলাটা পুরোপুরি ঘুরে যেত।”
তিনি আরো যোগ করে বলেন,”কোন অভিযোগ নেই। কেউই তো আর ইচ্ছে করে ক্যাচ মিস করে না। নিজের অজান্তেই এটি সকলের সঙ্গেই ঘটে। পরের যে সুযোগগুলো আসবে আমাদের দুই হাত দিয়ে তা তালুবন্দী করতে হবে। ওয়েলিংটনে আমাদের ইতিবাচক থাকতে হবে এবং তাদের চেপে ধরতে হবে।”
