নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং নিয়ে চরম হতাশায় পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে এসে সেই হতাশা কাটিয়ে উঠেছিলো। তবে ফলাফল সেই একই রয়ে গেছে।
এ ম্যাচে ৫ উইকেটের পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে করেছে তামিম ইকবালের দল। তামিম-মিঠুনের ব্যাটে চড়ে এ ম্যাচে ভালোই পুঁজি পায় বাংলাদেশ। এরপর বোলাররা সুযোগ তৈরি করেছে তবে ফিল্ডিংয়ের কারণে কিছুতেই কিছু আর হয়ে উঠে নি।
ম্যাচ শেষে তাই হতাশা ঝরেছে টাইগার অধিনায়কের কণ্ঠে। প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশের ম্যাচ জেতা যে সোনার হরিণ তা উল্লেখ করে তামিম জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডেতে জয়টা প্রাপ্য ছিল বাংলাদেশের।
তামিম বলেন,’‘আমাদের এই ম্যাচটি জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছিল, কিন্তু আমরা তা ধরে রাখতে পারিনি। এ ধরনের পরিস্থিতিতে আমরা কালেভদ্রে ম্যাচ জিতি। তাই যখন এমন পরিস্থিতি আসে, তখন আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা প্রতিটি কাজ শতভাগ করি।’’
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইতিবাচক থাকার কথা জানিয়েছেন এই ক্রিকেটার। আগামী ২৬ শে মার্চ তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। পরের ম্যাচে সুযোগ আসলে কাজে লাগানোর কথা জানিয়েছেন তামিম।
তিনি বলেন,”আমরা এখানে নিজেদের ক্রিকেটের উন্নতি নয়, ম্যাচ জিততে এসেছি। এর পরের বার যখন সুযোগ আসবে, তখন দুহাতে সেই সুযোগ নিয়ে নিতে হবে। ওয়েলিংটনে আমাদের ইতিবাচক থাকতে হবে এবং তাদের আবার চেপে ধরতে হবে।”
