টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের ‘৬’ তারকা ক্রিকেটার নেই!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ তারকা ৬ জন ক্রিকেটার নেই স্কোয়াডে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্যই এই সিরিজের স্কোয়াডে নেই তারা।

টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম সাউদির নেতৃত্বে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলটিতে নেই নিউজিল্যান্ডের দলের একাধিক নিয়মিত, অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার। উইলিয়ামসন ছাড়াও দলে নেই কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, জিমি নিশাম ও টিম সেইফার্ট।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ।সিরিজের পরবর্তী দুইটি ম্যাচ হবে ৩০ মার্চ, ও ১ এপ্রিল।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়ং।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »