দেশে ফিরলেন সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রাতে বিমান বন্দরে যখন গণমাধ্যম কর্মীরা সাকিব আল হাসানের অপেক্ষায় ব্যস্ত ঠিক তখনই সাংবাদিকদের সামনে দিয়ে একটি কালো গাড়িতে চড়ে বাসায় চলে গিয়েছিলেন তিনি। কেউ কিছু টেরই পেলেন না অপেক্ষায় থাকা কোনো গণমাধ্যম কর্মী।

রাত ২ টা পার হওয়ার পরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী জানালেন, সাকিব তো আপনাদের সামনে দিয়েই চলে গেলো। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান তখন জানান, সাকিব তো বাসায় চলে গেছে।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। যদিও রাত ২টায় আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হওয়ায় ৫ মিনিট দেরিতে ঢাকায় পা রাখেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »