তামিম-মিঠুনের ব্যাটে লড়াকু পুঁজি টাইগারদের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিম-মিঠুনের ব্যাটে লড়াকু পুঁজি টাইগারদের-

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ঘুরে দাঁড়ানোর ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে বাংলাদেশ। জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৭২।

ক্রাইস্টচার্চ এর হ্যাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয় বাংলাদেশ। ১.৪ ওভারে দলীয় ৪ রানের মাথায় বোল্টের বলে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাস ০(৪)। শুরুতে উইকেট হারিয়ে চাপে পরা বাংলাদেশ প্রতিরোধ গড়ে তামিম ইকবাল এবং সৌম্য সরকার এর ব্যাটে। দ্বিতীয় উইকেটে জুটিতে সৌম্যকে নিয়ে ১১০ বলে ৮১ রানের পার্টনারশিপ গড়ে বিপর্যয় সামাল দেন তামিম ইকবাল। ২০ ওভারের সময় দলীয় ৮৫ রানে মিচেল স্যান্টনার এর বলে স্টাম্পিং আউট হন সৌম্য সরকার। আউট হওয়ার আগে ৪৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেছেন সৌম্য সরকার।

সৌম্যের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে মুশফিকের সাথে ৬২ বলে ৪৮ রানের জিটি গড়েন তামিম। এই জুটিতে দ্রুতগতিতে রান তোলেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম হাফ সেঞ্চুরি পুরন করার পর ঝড় তুলে ফিরে যান তিনি। ১০৮ বলে ১১ চারের সাহায্যে ৭৮ রান করে রান আউটের শিকার হন তামিম। তামিম আউট হলে চতুর্থ উইকেটে দলকে এগিয়ে নেন মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ৬১ বলে দুজনে তোলেন ৫১ রান।৪০.৩ ওভারের সময় দলীয় ১৮৪ রানের মাথায় ম্যাট হেনরির শিকার হন মুশফিকুর রহিম ৩৪(৫৯)।

মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বাকি পথ পারি দেন মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ৫ নম্বরে নেমে দৃষ্টিনন্দন ক্রিকেট খেলেছেন মিঠুন। দলীয় ৪৭. ওভারে রিয়াদ ১৬(১৮) ফিরে গেলেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মিঠুন। ৫৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। মাহাদি হাডান ৭(৫), এবং মোহাম্মদ সাইফুদ্দিন ৭(৪) রানের ইনিংস খেলেছেন। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৫১ রানে ২ উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার। ১০ ওভারে ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন কাইল জেমিনসন। ১ উইকেট করে নিয়েছেন ম্যাট হেনরি এবং টেন্ট বোল্ট।

সংক্ষিপ্ত স্কোর ঃ বাংলাদেশ ২৭১/৬(৫০)
লিটন ০, তামিম ৭৮, সৌম্য ৩২, মুশফিক ৩৪, মিঠুন ৭৩*, মাহমুদউল্লাহ ১৬, মাহাদি ৭, সাইফুদ্দুন ৭* বল হাতে মিচেল স্যান্টনার ৫১/২, হেনরি ৪৮/১, নিশাম ৭৩/০, বোল্ট ৪৯/১, জেমিনসন ৩৪/১।

 

নিউজক্রিকেট / রাসেল…

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »