নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী মাসের ৯ এপ্রিল থেকে পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের। করোনার মধ্যেই এই টুর্নামেন্ট আয়োজনে ইতিমধ্যে প্রায় সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছে আয়োজকরা। তবে আইপিএলে অংশ নেয়া কোন ক্রিকেটারকেই ভ্যাকসিন দেয়া হবে না বলে জানিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
গুঞ্জন ছিল যে, আইপিএলের জন্যে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করা হবে। তবে বিসিসিআই এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে, ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার কোন ব্যবস্থা থাকছে না। দেশটির সরকার এখনো ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ক্রীড়াবিদদের নাম অন্তর্ভুক্ত করেনি বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবৃতিটিতে বলা হয়েছে,”ভারতে প্রথম দফায় ভ্যাকসিন পাবে স্বাস্থ্যকর্মী ও সম্মুখ সারির যোদ্ধারা। দ্বিতীয় দফাতে পাবে ৬০ বছরের উর্ধ্বে থাকা নাগরিকরা। এছাড়া ৪৫ থেকে ৫৯ বছর বয়সী অন্য রোগাক্রান্ত নাগরিকরাও দ্বিতীয় দফায় ভ্যাকসিন পাবে। শীর্ষ অ্যাথলেট, ক্রিকেটার বা অন্য গ্রুপের ভারতীয় নাগরিকরা ঠিক কবে নাগাদ ভ্যাকসিন পাবে তা এখনও নিশ্চিত করেনি দেশটির সরকার।’’
