ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায় ইয়ান মর্গান।

পূর্নাঙ্গ সিরিজ খেলতে ভারত সফর করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ৪ ম্যাচ টেস্ট সিরিজ ৩-১ ব্যাবধানে হেরেছিল ইংল্যান্ড। টি টোয়েন্টি সিরিজে বার বার এগিয়ে গিয়েও ৩-২ ব্যাবধানে সিরিজ হেরেছে তারা। তাই বলা যেতে পারে একদিনের ক্রিকেট আরও বেশি উত্তেজনা ছড়াবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমানে সমানে লড়াই হতে যাচ্ছে এটা অনুমেয়।

টি টোয়েন্টি সিরিজের প্রায় সবাই রয়েছে ইংল্যান্ডের ওয়ানডে দলে। তবে কনুইয়ের চোটের জন্য ওয়ানডে দলে সুযোগ হয়নি জোফরা আর্চার এর। অপরদিকে স্কোয়াডে রাখা হয়নি টেস্ট ক্যাপ্টেন জো রুটকেও। স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে থাকবেন জ্যাক বল, ক্রিস জর্ডান ও ডেভিড মালান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলো।
সূচিঃ
২৩ মার্চ – প্রথম ওয়ানডে, পুনে

২৬ মার্চ – দ্বিতীয় ওয়ানডে, পুনে

২৮মার্চ – তৃতীয় ওয়ানডে, পুনে

ইংল্যান্ড ওয়ানডে দল: ইয়ান মর্গান (অধিনায়ক), মঈন আলী, জনি বেইরস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রায়, বেন স্টোকস, রিস টপলি ও মার্ক উড।

নিউজ ক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »