নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ সোমবার (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। মোট ৮ দলের অংশগ্রহণে এবারো খেলবেন দেশের প্রথম সারির ক্রিকেটাররা। আর চলতি প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান নাসির হোসেন।
দীর্ঘ এক বছর পর ফিরছেন ঘরোয়া ক্রিকেটে ফিরছেন নাসির। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ পেলেও চোটের কারণে সেই দুই টুর্নামেন্টে খেলা হয়নি নাসিরের। সর্বশেষ টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।
তবে দীর্ঘ সময় পর ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত নাসির। প্রত্যাবর্তনে তার ইচ্ছা জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। তিনি বলেন,‘’এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে অন্ততপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।অবশ্যই খুব ভালো লাগছে। প্রায় এক বছর পর আমরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। টুর্নামেন্টটা ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা থাকবে।’’
ইঞ্জুরির কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে পারেননি তিনি তবে সেই ইঞ্জুরি এখনো ভয় জাগাচ্ছে নাসিরকে। তিনি বলেন,”ইঞ্জুরির ভাবনাটা এখনো আমার মাথা থেকে পুরোপুরি যায়নি সত্যি বলতে। বলবো না এখনো একশ ভাগ ফিট। মনের মধ্যে ভয় কাজ করছে। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব। খেলা আর জিম রানিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ হওয়া সম্ভব (চোট)।”
