ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার আহ্বান মেহেদীর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজের প্রথম ওয়ানডেতে ডানেডিনে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় ম্যাচে সব ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দলের তরুণ ক্রিকেটার শেখ মেহেদী হাসান। সেই সাথে এই ম্যাচে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বললেন তিনি।

প্রথম ওয়ানডে শেষে দায়টা ব্যাটসম্যানের কাঁধেই তুলে দিয়েছেন অধিনায়ক তামিম। তামিমের মত একই সুরে সুর মিলিয়ে দলের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বললেন তরুণ শেখ মেহেদী।

তিনি বলেন,“সত্যি বলতে আমাদের দলটা এরকম না। দিনটা (প্রথম ওয়ানডে) আমাদের ছিল না। ওইদিন আমরা কেউই ভালো খেলতে পারিনি। যে কারণে আমরা ভুলে যেতে চেষ্টা করছি, সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতেই ফোকাস আমাদের। আশা করছি আগে চেয়ে ভালো ফলাফল হবে। আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে। দলীয় পারফরম্যান্সের অপেক্ষায় আছি।”

তিনি আরও যোগ করেন,“খেলতে গেলে উইকেটে রানটা খুব প্রয়োজন। আপনি যদি ২৭০-২৮০ করেন তাহলে সেটা হয়ত ডিফেন্ড করার মতো। আমাদের যে বোলিং অ্যাটাক রয়েছে, এই স্কোর ডিফেন্ড করা অসম্ভব না। সেক্ষেত্রে আমাদের যে ব্যাটসম্যানরা রয়েছে, তাঁদের সবার দায়িত্ব স্কোরবোর্ডে ভালো স্কোর দাঁড় করানো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »