নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতার পঞ্চাশ বছরে পা রাখবে বাংলাদেশ। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি ভিডিওতে এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।
জাতীয় দলের হয়ে খেলতে আসা ছাড়াও বেশ কয়েকবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন রাসেল। যে কারণে বাংলাদেশের সঙ্গে তার পুরানো একটা সখ্যতা রয়েই গিয়েছে। বাংলাদেশের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা তাঁর বেশ পছন্দ বলে জানিয়েছেন তিনি। কোকা কোলার কাছে চিঠি পেয়েই এমন বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় রাসেল বলেন,”বিভিন্ন কারণে বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা পছন্দ করি। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমি কোকা-কোলার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি নিজেও এটির অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।”
