শ্রীলঙ্কাকে  হারিয়ে রোডস সেফটি ওয়াল্ড সিরিজ চ্যাম্পিয়নস ভারত লিজেন্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রোডস সেফটি ওয়াল্ড সিরিজে চ্যাম্পিয়নস হয়েছে ভারত লিজেন্ড। রঙ ছড়ানো ফাইনালে টান টান উত্তেজনার ম্যাচে শ্রীলংকা লিজেন্ডকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়নস হওয়ার গৌরব অর্জন করেছে ভাতীয় লিজেন্ডরা।

সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে ভারতে আয়োজন করা হয় ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’।ভারতের রায়পুরে এক সময়ের বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে বসেছিল সাবেকদের মিলনমেলা। অবশেষে ফাইনাল দিয়ে শেষ হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট।

ক্রিকেট সুন্দর, ২২ গজের লড়াই আরও বেশি সুন্দর! সেই সুন্দর্য যদি ফুটে উঠে সাবেকদের ব্যাটে-বলের খুটখুট শব্দের মাঝে তবে ক্রিকেট যেন অনিন্দ্য সুন্দর! এক সময় বিশ্ব ক্রিকেটের ত্রাস ছিলেন এসব সাবেক তারকারা। এখন তাদের ভুমিকা ভিন্ন! কেউ কোচ, কেউ ধারাভাষ্যকার, কেউবা আবার ক্রিকেট বিশ্লেষক। ২২ গজের সবুজ ক্যানভাসে যাদের রাজত্ব ছিল, আজ তারা উপভোগ করছেন ভিন্ন ভূমিকায়। তবে ক্রিকেট যাদের শিরা-উপশিরায় মিশে আছে তারা কি করে ক্রিকেট ভুলে যেতে পারেন!

ক্রিস গেইল এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যখন বুড়ো হবো, ৬০ বছর বয়সেও বড় বড় ছক্কা হাঁকাবো। কথাগুলো হয়তো অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে। কিন্তু ক্রিস গেইল নিজের প্রতি আস্থা রেখেই কথাগুলো বলেছিলেন। তা প্রমান হলো রোডস সেফটি ওয়াল্ড সিরিজে লারা,শচীনদের দাপুটে পারফরম্যান্সে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দাপটের সাথে ক্রিকেট খেলেছেন দিলশান, শেবাগ,শচীন,লারা, পিটারসনরা। বল হাতে আলো কেরেছেন দিলশান, মুনাফ,হেরাথ, কুলাসেকারা, মন্টি পানেসার এর মতো তারকারা।মাঠে তাদের তৎপরতা দেখে মনেই হয়নি এরা একটা নির্দিষ্ট বয়সের সীমা অতিক্রম করে ফেলেছে। কিংবা মনেই হয়নি এসব তারকারা ১০-১২ বছর আগে ক্রিকেট মাঠকে বিদায় জানিয়েছেন।

৬ দলের লিজেন্ডদের নিয়োজিত এই টূর্নামেন্টে খেলেছিল, ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড। পুরো টূর্নামেন্ট জুড়ে দূর্দান্ত খেলে সবাইকে ছাড়িয়ে ফাইনালে উঠেছিল শ্রীলংকা লিজেন্ড এবং ভারত লিজেন্ড। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকা লিজেন্ডসকে উড়িয়ে ফাইনালে ওঠে শ্রীলংকা।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করেছিল ভারত লিজেন্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬২* রান করেছেন ইউসুফ পাঠান। ৪১ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬০ করেছেন যুবরাজ সিং। ২৩ বলে ৫ চারের সাহায্যে ৩০ রানের ইনিংস খেলেছেন দলীয় অধিনায়ক শচীন টেন্ডুলকার। বল হাতে ৪ ওভারে ১৬ রানে ১ উইকেট নিয়েছেন ফারভেজ মাহরুফ। ২ ওভারে ১১ রানে ১ উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ। ২ ওভারে ২৩ রানে ১ উইকেট নিয়েছেন কৈশল্যা বীররত্নে।

১৮২ রানে জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রানে থামে শ্রীলংকা লিজেন্ড এর ইনিংস। লক্ষ্য তারায় দুই পাঠান ভাইয়ের কাছেই পেরে ওঠে নি শ্রীলংকা। মূলত, ইউসুফ পাঠানের অলরাউন্ড নৈপুণ্যের কাছেই হার মেনেছে শ্রীলংকস।প্রথমে ব্যাট হাতে ঝড় তুলে ভারতকে এনে দেন বড় সংগ্রহ। এরপর বল হাতেও ঘূর্ণির মায়াজাল বিছান তিনি। তার ঘূর্ণিতেই লঙ্কানদের টপ অর্ডার ধসে পড়ে।

অথচ লক্ষ্য তাড়ায় দূর্দান্ত শুরু করেছিলেন পুরো আসরে দূর্দান্ত সময় কাটানো তিলকারত্নে দিলশান এবং সনাৎ জয়াসুরিয়া। ৭.২ ওভারে দুজনের ওপেনিং জুটিতে আসে ৬২ রান। সেই জুটি ভাঙে দিলশানের বিদায়ে। ইউসুফ পাঠানের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেন দিলশান ২১(১৮)। সেখান থেকে চামারা সিলভা ২(৪), জয়সুরিয়া ৪৩(৩৫) এবং উপুল থারাঙ্গা ১৩(১৬) বিদায়ে দলীয় ৯১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে দলটি। দুই ওপেনারকে ফেরান ইউসুফ পাঠান। বাকি ২ টি যায় ইরফান পাঠানের ঝুলিতে!

৫ম উইকেটে মাত্র ৩৫ বলে ৬৪ রানের জুটি গড়ে জুটিতে দলকে পথ দেখান চিনথাকা জয়াসিংহে এবং কৌশল্য বিরারাত্নে। ১৮.৪ ওভারের সময় দলীয় ১৫৫ রানে ফিরে যান বিরারাত্নে। ফেরার আগে ১৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন বীররত্নে। ৩০ বলে ১ চার ও ২ ছক্কায় ৪০ রানে ফেরেন জয়সিংহে।বল হাতে ভারতের পক্ষে ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট পান ইউসুফ পাঠান। ৪ ওভারে ২৯ রানের খরচায় ২টি উইকেট নেন তার ভাই ইরফান পাঠান। এছাড়াও ১ উইকেট করে মানপ্রিত গনি এবং মানুফ প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর ঃ ভারত লিজেন্ড ঃ ১৮১/৪(২০)
শেবাগ ১০, শচীন ৩০, বদ্রুনাথ ৭, যুবরাজ ৬০, ইউসুফ পাঠান ৬২* ইরফান ৮* বল হাতে হেরাথ ১১/১, ফারভেজ ১৬/১, বীররত্নে ২৩/১
শ্রীলংকা লিজেন্ড ঃ ১৬৭/৭(২০)।
দিলশান ২১, সনাৎ ৪৩, চামারা ২, থারাঙ্গা ১৩, জয়সিংহে ৪০, বীররত্নে ৩৮, কুলাসেকারা ১(২) বল হাতে ইউসুফ ২৬/২, ইরফান ২৯/২, গনি ২৪/১ মানুফ ৪৬/১.

ফলঃ ভারত লিজেন্ড ১৪ রানে জয়ী।
ম্যাচ সেরা ইউসুফ পাঠান / টূর্নামেন্ট সেরা তিলকারত্মে দিলশান।

নিউজ ক্রিকেট/ রাসেল!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »