নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ১০০০ হাজার রানের মাইল ফলক ছুয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলে মাত্র ২৪ ইনিংসে এই রেকর্ড গড়েছেন মালান। মাইল ফলক ছঁুয়ে পিছনে ফেলেছেন পাকিস্তানের টি টোয়েন্টি অধিনয়ক বাবর আজমকে!
ফর্মেট যেটাই হোক সম্প্রতি সময়ে প্রতিপক্ষের কাছে শক্তিশালী দল ইংল্যান্ড। লাস্ট ৪-৫ বছর ধরে দূর্দান্ত ক্রিকেট খেলছে দলটি। তন্মধ্যে সংক্ষিপ্ত ফর্মেটে আরও বেশি শক্তিশালী থ্রি-লায়নসরা। ইংল্যান্ড দলে বিশ্বমানের কিছু খেলোয়াড় রয়েছে। ব্যাটে-বলে দূর্দান্ত সময় পার করছেন তারা। তাদের মধ্যে অন্যতম একজন ব্যাটসম্যান ডেভিড মালান। টি টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
টি টোয়েন্টি ক্রিকেটের আদর্শ ব্যাটসম্যান মালান। ধারাবাহিক ভাবেই ভাল করছেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব এর পর থেকে এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান মালান। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৬ ম্যাচ খেলেই ব্যাটসম্যান র্যাংকিংয়ে শীর্ষ স্থানে উঠেছিলেন তিনি। এখন পর্যন্ত শীর্ষেই আছেন।১০০০ হাজার রানের মাইল ফলক ছোয়ায় এবার তার অর্জনে নতুন পালক যুক্ত হলো!
ব্যাট হাতে যেভাবে একের পর এক দূর্দান্ত ইনিংস খেলেছেন তাতে আরও আগেই ক্যারিয়ারের ১০০০ হাজার রান পূরন হতো তার।ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচে ব্যাট হাতে ছিলেন অচেনা। চার ম্যাচের একটিতেও বড় কোন ইনিংস খেলতে পারপন নি তিনি। শেষ ম্যাচে এসে ৪৮ বলে ৬৮ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ারে ২৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ৫০.১৫ গড়ে মোট ১০০৩ রান করেছেন তিনি। ১০ হাফ সেঞ্চুরি এবং ১ টি সেঞ্চুরি রয়েছে।
টি টোয়েন্টি তে দ্রুততম ১০০০ হাজার রান করা ৫ ব্যাটসম্যান।
ডেভিড মালান ঃ ২৪ ইনিংস
বাবর আজম ঃ ২৬ ইনিংস।
বিরাট কোহলিঃ ২৭ ইনিংস।
অ্যারন ফিঞ্চঃ ২৯ ইনিংস।
লোকেশ রাহুল ঃ ২৯ ইনিংস।
# নিউজ ক্রিকেট/ রাসেল!
