নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ব্যাটিং বোলিং কোন কিছুতেই বাংলাদেশকে পাত্তা দেয়নি গাপটিল, বোল্টরা। এমন দাপুটে পারফরম্যান্স এর পরও বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ নিউজিল্যান্ড। আগামী ম্যাচগুলোতে বাংলাদেশের ক্রিকেটাররা শতভাগ দেওয়ার চেষ্টা করবেন, বিশ্বাস কিউইদের।
গত শনিবার (২০ মার্চ) সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় সফরকারী বাংলাদেশ। ডানেডিনে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রান করতে পারে বাংলাদেশ। ব্যাট হাতে নূনতম প্রতিরোধ টুকুও গড়তে পারে নি বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ২১.২ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জিতে যায় নিউজিল্যান্ড। এমন জয়ের পরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না কিউইরা এমনটাই জানালেন নিউজিল্যান্ড পেসার টেন্ট বোল্ট।
সংবাদ সম্মেলনে এসে বোল্ট বলেন, ‘তাদের খেলোয়াড়দের যে অভিজ্ঞতা আছে, নিউজিল্যান্ডে নিজেদের শতভাগই দেওয়ার চেষ্টা করবে। এই কন্ডিশন তাদের কাছে অচেনা, দেশের কন্ডিশনের মত এখানে অভ্যস্ত নয়। তারা এমন কোনো প্রতিপক্ষ নয় যাদের আমরা হালকাভাবে নিতে পারি।’
প্রথম ম্যাচে মূলত বোল্ডের গতি আর সুইংয়ের সামনেই অসহায় ছিল বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। নতু বলে বাংলাদেশকে প্রথম ধাক্কা দিয়েছেন বোল্ড। পুরো ম্যাচে বোল্টের জবাব খুঁজে পায়নি তামিম-মুশফিকরা। নিউজিল্যান্ডের জয়ে বড় অবদান ট্রেন্ট বোল্টের। গতি আর সুইংয়ের দারুণ সমন্বয়ে তিনি একাই শিকার করেন বাংলাদেশের ৪টি উইকেট। যার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। ম্যাচ শেষে
