নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আম্পায়ার হিসাবে ৪০০ তম ম্যাচ পরিচালনা করে অন্যান্য নজির গড়লেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার!আম্পায়ারদের কীর্তি নিয়ে খুব বেশি আলোচনা হয় না। অথচ সফলভাবে একটা ম্যাচ শেষ করার পিছনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন আম্পাররা। আম্পায়ার হিসাবে কোন মাইল ফলক ছোঁয়াও গৌরবের। তেমনই এক গৌরবময় কীর্তি গড়েছেন আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার। তাকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম।
ক্রিকেট ভদ্রলোকের খেলা। তার পরেও ক্রিকেট মাঠে প্রতিনিয়ত ঘঠে নানা বিতর্ক। কখনো কখনো বেঁধে যায় তুলকালাম কান্ড। এক সময় ম্যাচ পরিচালনার জন্য কোন আম্পায়ার ছিল না! যার কারনে প্রতারিত হতেন কম ক্ষমতাসম্পন্ন দলের খেলোয়াড়েরা। ম্যাচের সৌন্দর্য নষ্ট হতো এসব বিতর্কিত ঘটনার জন্য। বিতর্ক থেকে এরিয়ে চলতে ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞ এবং ভদ্রলোকের দ্বারা ম্যাচ পরিচালনা হতে থাকে। যাদেরকে আম্পায়ার, থার্ড আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা রিজার্ভ আম্পায়ার হিসাবে বিভক্ত করা হয়েছে। প্রতিটা লোকই ম্যাচ পরিচালনায় সরাসরি যুক্ত থাকেন। এসব আম্পায়াররা ম্যাচ পরিচালনা করে আসছেন যুগের পর যুগ।
বিশ্ব ক্রিকেটে বর্তমানে যে কজন আম্পায়ার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করছে, আলিম দার তাদের মধ্যে অন্যতম। আইসিসি এলিট প্যানেলের সবথেকে অভিজ্ঞতা সম্পূর্ণ ম্যাচ পরিচালক তিনি। যার কারনে বর্তমান সময়ের জনপ্রিয় আম্পায়ারদের একজন দার। ক্রিকেট ইতিহাসে তিনি প্রথম আম্পায়ার যিনি ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার রেকর্ড গড়লেন।
আফগানিস্তান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে এই কৃড়তি গড়েছেন আলিম দার। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে ৪০০ টি আন্তর্জাতিক ম্যাচ সফল ভাবে পরিচালনা করেছেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটেও সর্বোচ্চ ৫৩ ম্যাচ পরিচালনা করেন তিনি।
ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ পরিচালনা করার রেকর্ডও আলিম দারের দখলে।টেস্ট ক্রিকেটে ১৩৬ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ওয়ানডেতে করেছেন ২১১ ম্যাচ। তিন ফর্মেট মিলে ৪০০*। ৩৩১ ম্যাচ পরিচালনা করে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন।তিন সংস্করণে মিলিয়ে ৩০৯ ম্যাচ পরিচালনা করে তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক আম্পায়ার স্টিভ বাকনার।
তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুশফিক বলেন, ‘আম্পায়াররা বেশিরভাগ সময়ই তাদের স্বীকৃতি পান না। তবে এই ভদ্রলোকেরা মাঠে তাদের কঠোর পরিশ্রমের জন্য অনেক কৃতিত্বের দাবিদার। এটা কখনই সহজ কোনো কাজ নয়।’
Umpires often do not get the appreciation they deserve, but these gentlemen deserve a lot of credit for the hard work…
Posted by Mushfiqur Rahim on Saturday, March 20, 2021
মুশফিক আরও উল্লেখ করেন, ‘আলিম দার ভাইকে আন্তরিক অভিনন্দন, সফলভাবে ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য। মাশাআল্লাহ।’
পরিবারের সাপোর্ট এবং সহযোগিতা পেয়েই এতোদূর এসেছেন আলিম দার। তাই তার এই অর্জনের কৃতৃত্ব পরিবারের জন্য উৎসর্গ করেছেন দার। আইসিসির মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার এই অর্জন মা-বাবা ও পরিবারের সদস্যদের উৎসর্গ করতে চাই।
# নিউজ ক্রিকেট/ রাসেল!
