নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বললে খুব একটা ভুল হবে না। কারণ অধিনায়ক হিসেবে তিনি ভারতকে আইসিসির তিনটি ট্রফি জিতিয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ হককে ভারতের অন্যতম সফল এই অধিনায়কের সাথে তুলনা করলেন রমিজ রাজা।
খেলোয়াড়ি জীবনে খুব বেশি অর্জন করতে পারেননি মিসবাহ। তবে ধারাবাহিক পারফর্মের কারণে ক্যারিয়ারের শেষদিকে হয়েছিলেন দলের অধিনায়ক। অবসর নেওয়ার পরে কোচ হিসেবে কাজ শুরু করেন। প্রধান কোচের পাশাপাশি নির্বাচকের দায়িত্বও পেয়েছিলেন তিনি।
অনেক সমর্থক থেকে শুরু করে সাবেক-বর্তমান ক্রিকেটাররাও অখুশি মিসবাহের বর্তমান কোচিংয়ের ধারা নিয়ে। তবে সাবেক ক্রিকেটার রমিজ রাজা মিসবাহকে তুলনা করলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ধোনির কৌশলের সাথে। সংযম, আবেগ ও অনুভূতি প্রকাশের দিক থেকে মিসবাহকে ‘গরীবের ধোনি’ বলে অ্যাখা দিয়েছেন রমিজ।
রমিজের ভাষায়,’‘মিসবাহ প্রশিক্ষণ ও খেলোয়াড়দের গড়ে তোলার পদ্ধতি অন্যদের থেকে ভিন্ন। আমি ব্যাপারটা এভাবে বলতে পারি যে, মিসবাহ হলো গরীবের ধোনি। মহেন্দ্র সিং ধোনিও ছিলেন সংযমী। খুব বেশি প্রকাশ করেন না এবং আবেগীও না। মিসবাহও ঠিক সেরকমই, কিন্তু আমি মনে করি এখন তাকে আধুনিক ক্রিকেটের মতো করেই চিন্তা করতে হবে।’’
রক্ষণাত্মক কৌশল থেকে বের হয়ে আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিয়েছেন রমিজ,’‘মিসবাহকে নতুন পদ্ধতি অবলম্বন করতে কারণ পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত এখনই ঠিক করতে হবে। আক্রমণাত্মক ক্রিকেট আমাদের ডিএনএ-তে মিশে আছে। আমার মনে হয়, এখন সে (মিসবাহ) রক্ষণাত্মকভাবে পাকিস্তানকে খেলাচ্ছে এবং ম্যাচ হারলেই গুটিয়ে পড়ে। কিন্তু আমাদের যদি প্রতিভাবান খেলোয়াড় থাকে তাহলে ভয় পাওয়া উচিত না।”
