তৈরী হচ্ছে সাকিবের বায়োপিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ে ক্রিকেটারদের জীবনী নিয়ে বায়োপিক তৈরী নতুন কিছু নয়। এর আগে এই উপমহাদেশের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, শচিন টেন্ডুলকার, কপিল দেব এবং আজহারউদ্দিনদের বায়োপিক তৈরি হয়েছে।

তবে বাংলাদেশের কোনো ক্রিকেটারের বায়োপিক এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে যাত্রা শুরু হতে যাচ্ছে সাকিব আল হাসানের হাত ধরেই। গতকাল জনপ্রিয় এক অনলাইন পোর্টালের লাইভে নিজের বায়োপিকের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। তিনি জানিয়েছেন করোনার কারণে এই কার্যক্রম স্থগিত হয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই ব্যাপারে কাজ এগিয়ে যাবে বলে আশাবাদী এই অলরাউন্ডার।

তিনি বলেছেন,”কথা বেশ অনেক দূরেই এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটার একটি ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরি করা হয়ে গিয়েছিল। সম্ভবত সব ঠিক থাকলে কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার জন্য সবকিছুই বন্ধ হয়ে গেছে। তবে আশা করি পরিস্থিতি ঠিক হলে সেই জায়গা থেকে আবার শুরু করা যাবে। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »