দায়িত্ব পেলে, আমিই বিসিবির সেরা সভাপতি হবো: সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের ভূমিকা সবারই জানা। যখনই দেশের হয়ে খেলেছেন ব্যাট বল হাতে সমানতালে পারফর্ম করে গেছেন তিনি। কিন্তু বয়সের দিক তাকিয়ে সাকিবকেও একদিন থামতে হবে বয়সটা এখনই ৩৪ ছুঁই ছুঁই।

তবে যখন খেলা ছাড়বেন তখন দেশসেরা এই অলরাউন্ডারকে সমর্থকরা ক্রিকেটের সাথেই যুক্ত দেখতে চাইবেন। সাকিবও মনে করেন অবসরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোন পদে সুযোগ আসলে তা অবশ্যই তিনি গ্রহণ করবেন। আর যদি সুযোগ হয় বোর্ড সভাপতি হওয়ার তবে অবশ্যই তিনি হবেন বিসিবির ইতিহাসের সেরা সভাপতি। অন্তত এমনটাই বিশ্বাস দেশসেরা অলরাউন্ডারের।

গতকাল অন্যতম সেরা এক অনলাইন পোর্টালের লাইভে এসেছিলেন সাকিব। যেখানে উত্তর দিয়েছেন অনেক প্রশ্নের, জানিয়েছেন অনেক অজানা কথা। ‌আর সেখানেই বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্টস হবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

লাইভে সাকিব জানান,”আমি যদি বিসিবির কোন পদে যেতে পারি আমার কাছে মনে হয় আমি যত ভালো কাজ করব এটা বাংলাদেশে আর কেউ করতে পারবে না। অবশ্যই অবসরের পর যদি আমি ক্রিকেটে থাকি এবং বিসিবির কখনো সভাপতি হবার সুযোগ আসে অবশ্যই আমি সেটা হতেও চাইবো।”

তিনি আরও জানান,”আমি জানি যে আমিই হবো ‘বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট’ এবং এটা আমি খুব ভালো ভাবেই বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »