২২ মার্চ থেকে শুরু এনসিএল এর ২২ তম আসর!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ২২ মার্চ থেকেই শুরু হবে এবারের আসর।

করোনার ক্রান্তিলগ্নে ঘরোয়া ক্রিকেটারদের জন্য সুখবর হয়ে আসলো জাতীয় লীগ (এনসিএল) এর ২২ তম আসর। এ যেন ঘরোয়া ক্রিকেটে দুঃখের পালে পরশ বুলাতে স্বস্তির বাতাস বইছে। বিশ্বের প্রতিটা দল যখন ক্রিকেট নিয়ে ব্যস্ত। তখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটাররা পার করেছেন অবসর সময়। দু দুটি টূর্নামেন্টের আয়োজন হলেও অধিকাংশ খেলোয়াড় রয়ে গেছেন দলের বাইরে। তাই ক্রিকেটে ফিরতে মরিয়া ছিলেন এসব ঘরোয়া তারকারা। অবশেষে ফিরতে যাচ্ছে জমজমাট ক্রিকেট লীগ এনসিএল!

ছয়টি রাউন্ডের খেলা শেষে জাতীয় লিগ শেষ হবে আগামী ২৯ এপ্রিল। প্রতি রাউন্ডের খেলার মাঝখানে ৩ দিন করে বিরতি পাবেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট চলাকালে সব দলকে থাকতে হবে জৈব সুরক্ষিত বলয়ে।এবার মিরপুরে অনুষ্ঠিত হবে মাত্র দুটি ম্যাচ। টুর্নামেন্টের অন্যান্য ভেন্যু হল- খুলনা, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ, রাজশাহী, বরিশাল, রংপুর এবং কক্সবাজারের ২ নম্বর মাঠ।

একনজরে জাতীয় ক্রিকেট লিগের সূচি

১ম রাউন্ড (২২ মার্চ – ২৫ মার্চ)
খুলনা বিভাগ বনাম সিলেট বিভাগ, খুলনা
ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ, বিকেএসপি
রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ, রাজশাহী
ঢাকা মেট্রো বনাম বরিশাল বিভাগ, বরিশাল

২য় রাউন্ড (২৯ মার্চ – ১ এপ্রিল)
খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগ, রংপুর
ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগ, কক্সবাজার
রাজশাহী বনাম বরিশাল, বিকেএসপি
ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম, কক্সবাজার

৩য় রাউন্ড (৫ এপ্রিল – ৮ এপ্রিল)
খুলনা বিভাগ বনাম ঢাকা বিভাগ, ফতুল্লা
রংপুর বিভাগ বনাম সিলেট বিভাগ, বিকেএসপি
রাজশাহী বিভাগ বনাম ঢাকা মেট্রো, রাজশাহী
বরিশাল বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার

৪র্থ রাউন্ড (১২ এপ্রিল – ১৫ এপ্রিল)
খুলনা বিভাগ বনাম সিলেট বিভাগ, ফতুল্লা
ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ, মিরপুর
রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ, রংপুর
ঢাকা মেট্রো বনাম বরিশাল, বিকেএসপি

৫ম রাউন্ড (১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিল)
খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগ, কক্সবাজার
ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগ, বিকেএসপি
রাজশাহী বিভাগ বনাম বরিশাল বিভাগ, রাজশাহী
ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম, খুলনা

৬ষ্ঠ রাউন্ড (২৬ এপ্রিল – ২৯ এপ্রিল)
খুলনা বিভাগ বনাম ঢাকা বিভাগ, মিরপুর
রংপুর বিভাগ বনাম সিলেট বিভাগ, ফতুল্লা
রাজশাহী বিভাগ বনাম ঢাকা মেট্রো, খুলনা
বরিশাল বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ, বিকেএসপি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »