নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের নিয়মিত অধিনায়ক আসগর আফগান। আবুধাবিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইওয়াশ করে এই রেকর্ড গড়েছেন তিনি।
আসগর আফগান আফগানিস্তান ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে আসগরের নেতৃত্বেই বিশ্ব ক্রিকেটে মাথা তুলে দাড়িয়েছে আফগানিস্তান। অধিনায়ক হিসেবে অনেক আগেই দক্ষতার পরিচয় দিয়েছেন অভিজ্ঞ এই আফগান তারকা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে আফগানিস্তান শক্তিশালী একটি দল। এই পর্যায়ে আসতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আসগর আফগান এবার টি টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন তিনি।
দ্বিতীয় টি টোয়েন্টি তে জিতে ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশে বসেছিলেন আসগর আফগান। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার ম্যাচে কিংবদন্তি অধিনায়ক ধোনিকে ছাড়িয়ে গেলেন আসগর। ধোনির জয় সংখ্যা ৪১ ম্যাচ ছাড়িয়ে এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড আসগরের- ৪২টি।
তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান জড়ো করে আফগানিস্তান। আফগানিস্তানের দেওয়া ১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : আফগানিস্তান
আফগানিস্তান : ১৮৩/৭ (২০ ওভার)
নাজিবউল্লাহ ৭২*, উসমান ৩৯
এনগ্রাভা ৩৫/২, মুজারাবানি ৪১/২
জিম্বাবুয়ে : ১৩৬/৫ (২০ ওভার)
রাজা ৪১*, বার্ল ৩৯*
করিম ৩৪/২, নাভিন ১৭/১
ফল : আফগানিস্তান ৪৭ রানে জয়ী
