অঘোষিত ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল ভারত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে অঘোষিত ফাইনালে ৩৬ রানে জিতেছে ভারত। ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচ শেষে ২-২ সিরিজ সমতায় ছিল। শেষ এবং সিরিজ নির্ধারনি ম্যাচ জিতে ৩-২ ব্যাবধানে সিরিজ জিতল ভারত।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টেস হেরে আগে ব্যাট করতে নেমে সিরিজের রেকর্ড সর্বোচ্চ ২২৪ রান করেছিল ভারত। এদিন রোহিত শর্মার সাথে ইনিংস শুর করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিংয়ে নেমে এক প্রান্তে ঝড় তোলেন রোহিত শর্মা। অপর প্রান্তে রোহিতকে সঙ্গ দেন বিরাট কোহলি। ৮.৯ ওভারে ৯৪ রানের ওপেনিং জুটি ভাঙে রোহিত শর্মার বিদায়ে। ফেরার আগে ৩৪ বলে ৪ চার ও ৫ ছক্কা ৬৪ রানের ইনিংস খেলেছেন রোহিত।

তিনে নেমে ঝড় তোলেন আগের ম্যাচে ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব। মাত্র ১৭ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন তিনি। ১৩.২ ওভারে দলীয় ১৪৩ রানে আউট হন তিনি। তারপর হার্দিক পান্ডিয়াকে নিয়ে ঝড় তোলেন বিরাট কোহলি। লাস্ট ৬.৪ ওভারের স্থায়ী জুটিতে দুজন তোলেন ৮১ রান। ১৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯* রানের ইনিংস খেলেছেন হার্দিক। ওপেনিংয়ে নেমে ৫২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮০* রানের ইনিংস খেলে অপরাজিতা থাকেন কোহলি। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত জড়ো করে ২২৪ রান। বল হাতে ১ উইকেট করে নিয়েছেন বেন স্টোকস এবং আদিল রশিদ।

 

ভারতের দেওয়া ২২৫ রানের পাহাড়সম লক্ষ্য ডিঙাতে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে জেসন রয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। তারপর ইংল্যান্ডে টেনে তোলেন ডেভিড মালান এবং জস বাটলর। দ্বিতীয় উইকেটে এই দুজনের ১৩০ রানের জুটি ইংল্যান্ডকে জয়ের কক্ষপথে রাখে।

কিন্তু ১২.৫ ওভারে দলীয় ১৩০ রানে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাটলার। ৩৪ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫২ রান করে বাটলরকে হারিয়ে দিক হায়ার ইংল্যান্ড। বাটলর ফিরে গেলে ইংল্যান্ডকে চেপে ধরে ভারতীয় বোলাররা। তারপর রানের চাপ বারতে থাকলে বালির বাঁধের মতো হুরমুরিয়ে ভেঙ্গে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ।

৪৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৮ রান করে আউট হয়েছেন ডেভিড মালান! দলের বিপদের মুহূর্তে ব্যর্থ হয়েছেন জনি বেয়ারস্টো ও অধিনায়ক ইয়ন মরগান। প্রত্যাশিত ঝড় তুলেতে পারেন নি বেন স্টোকসও। বেয়ারস্ট ৭(৭), মর্গান ১(৪) স্টোক ১৪(১২), জর্ডান ১১(১০) আর্চার ১(২) এবং সাম কারেন ১৪(৩) রানের ইনিংস ইংল্যান্ডের জয়ের জন্য যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত ১৮৮/৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। বল হাতে ভারতের হয়ে ৪ ওভারে ৪৫ রানে ৩ উইকেট নেন শার্দিল ঠাকুর। ৪ ওভার বল করে মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২২৪/২ (কোহলি ৮০*, রোহিত ৬৪, পান্ডিয়া ৩৯*, সূর্যকুমার যাদব ৩২)। বল হাতে স্টোকস ২৬/১, রশিদ ৩১/১

ইংল্যান্ড: ২০ ওভারে ১৮৮/৮ ডেভিড মালান ৬৮, বাটরার ৫২, স্টোকস ১৪, কারেন ১৪* বল হাতে শার্দিল ৪৫/৩, ভুবেনশ্বর ১৫/২, নটরাজন ৩৯/১, পান্ডিয়া ৩৪/১।

ফল: ভারত ৩৬ রানে জয়ী
ম্যাচ সেরা ভুবনেশ্বর কুমার/ সিরিজ সেরা বিরাট কোহলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »