নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচ ৮ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের পেছনে সবথেকে বড় অবদান ছিল কিউই পেসার ট্রেন্ট বোল্টের। যে কারণে এই ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। সেই পুরষ্কারের ৫০০ ডলার তার ছোট বেলার ক্লাব ‘অটোমেটাই ক্যাডেটস’কে দান করার ঘোষণা দিয়েছেন বাঁহাতি এই পেসার।
প্রতিটটা ক্রিকেটারই ছোট থেকে যখন বড় হয় তার পিছনে ছোট বেলার কিংবা শৈশবের ক্লাবের ভূমিকা থাকে অন্যতম। বোল্টের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম ঘটেনি। আজকের বোল্ট হবার পেছনে এই ক্লাবেরই অবদান। যে কারণে আর্থিক ক্ষতির মুখে থাকা এই ক্লাবকে ম্যাচ সেরার পুরষ্কারের অর্থ দান করে দিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তারা টুইট করে এই খবরটি জানিয়েছে। যেখানে তারা লিখেছে,”২৭ রানে ৪ উইকেট নেয়ায় ট্রেন্ট বোল্ট ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছে। সে তার শৈশবের ক্লাব ‘অটোমেটাই ক্যাডেটস’ এর পরিচর্যার জন্য ৫০০ ডলার দান করেছে।”
আচ পুরো ম্যাচেই বাংলাদেশী ব্যাটসম্যানদের গতি ও সুইংয়ে বেশ ভুগিয়েছেন বোল্ট। ৮.৫ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
