জয়ের জন্য দ্বিগুণ রান প্রয়োজন ছিল : তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৩১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আধুনিক ওয়ানডে ক্রিকেটে এই রান প্রতিপক্ষের জন্য মামুলি টার্গেট।এত অল্প পুঁজি নিয়ে ওয়ানডে দূরে থাক, টি-টোয়েন্টি ম্যাচও জেতা যায় না। তাই বলা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসেই হেরেছিল বাংলাদেশ। কেননা জয়ের জন্য এ রান যথেষ্ট ছিল না। তাসকিন আহমেদ এর কাছেও এই রানে জয়ের জন্য যথেষ্ট নয়।

প্রথম ইনিংসে ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে চাপে রাখতে হলে অবশ্যই স্কোর বোর্ডে যথেষ্ট রান তুলতে হবে। কেননা লড়াইয়ের পুঁজি না পেলে বোলারদের জন্য করার থাকে কমই। দলীয় সংগ্রহ যখন কম থাকে, প্রতিপক্ষ ব্যাটসম্যানরা সেই লক্ষ্য তারা করতে সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করে। বারতি ঝুকি না নিয়ে স্টাইক রোটেট করার চেস্টা করে। যেহেতু লক্ষ্য নাগালে থাকে তাই তেড়েফুঁড়ে খেলতে হয় না। যার কারনে বোলারদের জন্য তেমন সুযোগ তৈরি হয় না।

বাংলাদেশের এমন হতশ্রী পরাজয়ের জন্য অবশ্যই ব্যাটিং ইউনিট নিয়েই প্রশ্ন উঠছে। স্বীকৃত ব্যাটসম্যানরা যেখানে ধুঁকতে ছিল সেখানে – বোলার হয়েও ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন তাসকিন আহমেদ। বল হাতে ৪ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন। ম্যাচে অসাধারান বোলিং করেও প্রতিপক্ষকে চাপে ফেলতে না পেরে হতাশ তিনি। ম্যাচ শেষেও তার কণ্ঠে কম পুঁজির আক্ষেপ থেকে গেল!

 

সংবাদমাধ্যমের সামনে তাসকিন আহমেদ বার বার বলেছেন রান হওয়া উচিৎ ছিল দ্বিগুণ বা তারও বেশি!

তিনি বলেন, ‘আমরা ব্যাট হাতে ভালো শুরু করতে পারিনি। ২৬০-২৭০ রান করলে ভিন্ন চিত্র হতে পারত। কিন্তু ততটা ভালো ব্যাটিং আমরা করতে পারিনি। এই রান করে কিছুই করার নেই আসলে। ২৬০-২৭০ রান করলে আমরা ভালো লড়াই করতে পারতাম।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে স্বাগতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো করা চ্যালেঞ্জের। ভাল করা বা গেলেও অবশ্যই লড়াই করা সম্ভব। তবে তাসকিন আশাবাদী, আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে দল। তিনি বলেন, ‘আমাদের বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছিল। এখানে পৌঁছানোর পর কোয়ারেন্টিন শেষেও ভালো প্রস্তুতি করেছি। বাকি ম্যাচগুলোর জন্য ভালো করার আশা রাখতে পারি। নিউজিল্যান্ডে ভালো করা সবসময়ই কঠিন। নিউজিল্যান্ডে বিশ্বের অন্যতম সেরা দল, বিশেষ করে ঘরে মাটিতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »