ম্যাচ হেরেও দূঃসংবাদ পেল ইংল্যান্ড!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

‌ভারতের পর জরিমানা গুনতে হলো এবার ইংল্যান্ডকে। চতুর্থ ম্যাচে হেরে গিয়েও জরিমানা গুনতে হয়েছে ইংল্যান্ড দলকে। স্লো ওভার রেট এর কারনে মর্গানদের জরিমানা গুনতে হয়েছে।

ভারত-ইংল্যান্ড এর মধ্যেকার ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে একের পর এক দল জরিমানা গুনছে। বসছে। স্লো ওভার রেটের কারণে চার ম্যাচের তিনটিতেই আম্পায়াররা জরিমানা করেছেন দুই দলকে। নির্ধারিত সময়ের মাঝে ওভার শেষ করতে বা পারাতেই শাস্তির মুখে পরতে হচ্ছে দলগুলোকে।এর আগে দুই ম্যাচে ভারত জরিমানা গুনলেও এবার জরিমানা গুনেছে ইংল্যান্ড।

 

২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে ছিল ইংল্যান্ড। তাই চতুর্থ ম্যাচটি ছিল ইংল্যান্ডের জন্য সিরিজ নির্ধারনি ম্যাচ। এই ম্যাচে ভারতের কাছে ৮ রানে হেরেছে ইংলিশরা। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এদিন সফরকারী দল পড়ে স্লো ওভার রেট বা ধীরগতির বোলিংয়ের খড়গে। এতে ম্যাচ ফি’র একটি অংশ জরিমানা গুনতে হয়েছে ইয়ন মরগানের দলকে।

 

প্রথমে ব্যাট করতে নেমে ভারত জড়ো করেছিল রানের পাহাড়। বিরাট কোহলির দলের রানের লাগাম টানতে বেশ ভাবতে হয়েছে মরগানদের। তাতে বোলিং হয়েছে একটু ধীরে। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি মরগানের দল। নির্ধারিত সময়ের পর সম্পন্ন হয়েছে আরও এক ওভার।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য পুরো দলের সব ক্রিকেটারকে গুনতে হয় ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা। এই সিরিজে আগের দুই দফা কোহলিদের বরণ করতে হয়েছিল এই শাস্তি। এবার আম্পায়াররা এই শাস্তি দিলেন ইংলিশদের।

ম্যাচ রেফারি জগভল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেছেন। মরগান নিজেদের ব্যর্থতা শিকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সিরিজের ৫ম এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ, আহমেদাবাদেই। চার ম্যাচ শেষে সিরিজে ২-২ সমতায় থাকায় শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রীপ নিয়েছে!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »