বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া নারী ইমার্জিং দলের স্কোয়াড ঘোষণা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরে এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশ ইমার্জিং নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। আর এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন প্রোটিয়া নারী দলের উইকেটরক্ষক সিনালো জাফটা। এছাড়াও অ্যানেক বোস, ননদুমিসো সাঙ্গাসে এবং ফায়ে তুনিক্লিফও আছেন এ স্কোয়াডে।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ভারতের সঙ্গে সিরিজ খেললেও তাদের ইমার্জিং দলের এটাই প্রথম সফর। এ নিয়ে তাই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিএসএর হাই পারফরম্যান্স ম্যানেজার ভিনসেন্ট বার্নস।

তিনি বলেন,”এই সফর অনুমোদিত এবং চূড়ান্ত করা উভয় ক্রিকেট বোর্ডের পক্ষে একটি বড় অর্জন। কারণ মহামারীজনিত কারণে দীর্ঘ দিন ধরেই দুই দলই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিল। ফলে দুই দলই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে আগ্রহী।”

এই ম্যানেজার আরো বলেন,”আমরা যে স্কোয়াডটি বাছাই করেছি তা বেশ শক্তিশালী। যাদের অনেকেরই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে। তবে বাস্তবতাটি হল এই খেলোয়াড়রা এখনও তরুণ এবং তারা আন্তর্জাতিক মঞ্চে সফল হওয়ার জন্য মুখিয়ে আছে।”

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল স্কোয়াড: অ্যান্ড্রি স্টেইন, অ্যানেক বোস, অ্যানরি ডাকসেন, লেয়া জোন্স, ফাই টনিক্লিফ, জ্যাড ডি ফিগুয়ারিডো, জেনে উইনস্টার, খায়াকাজী ম্যাঠে, ক্রিস্টি থমসন, ননডুমিসো প্রিসিয়াস শ্যাঙ্গাসে, মিশেল অ্যান্ড্রুজ, ননকুলিউকো বেনেটি, রোবিনো সেরলি, সিনালো জাফটা এবং টেবেগো ম্যাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »