অভিষিক্ত মেহেদীর প্রশংসায় অধিনায়ক তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে অভিষেকটাও হয়ে গেল শেখ মেহেদী হাসানের। এদিন দলের পারফর্মেন্স ছিল বিবর্ণ, তবে প্রথম ওয়ানডে খেলতে নামা মেহেদী নজর কেড়েছেন ঠিকই। অভিষেক ম্যাচে ভালো করে অধিনায়কের প্রশংসাও কুড়িয়েছেন এই অলরাউন্ডার।

দল একপেশে ভাবে ম্যাচ হারলেও মেহেদী সেই চ্যালেঞ্জ জিতেছেনই বলা যায়। সতীর্থ ব্যাটসম্যানদের যখন রান বের করতে ঘাম ছুটছিল মেহেদী তখন ক্রিজে এসেই হাঁকান ছক্কা। মেহেদী যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ সাবলীল ব্যাটিংই করেছেন। ২০ বলে ১৪ রান করে অবশ্য স্যান্টানারেরই শিকার হয়ে ফিরতে হয় সাজঘরে। এরপর মুগ্ধতা ছড়িয়েছেন বল হাতেও। ৬ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৭ রান।

ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবালের একমাত্র স্বস্তির জায়গা হয়ে ররইলেন মেহেদী। তামিম বলেন,”মেহেদীর প্রথম শট কী সুন্দর ছিল। সে ইনিংসটি চালিয়ে যেতে পারলে অনেক ভালো লাগত আমার। আজ বোলিংও ভালো করেছে। মেহেদী নিজের জাত চিনিয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »