সৌম্য কেন তিনে, ব্যাখা করলেন তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারিবীয় সিরিজ শুরুর আগে অধিনায়ক তামিম ইকবালসহ টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল তিন নম্বর ব্যাটিং পজিশনে এখন থেকে শান্তকেই দেখা যাবে। সেজন্য সাকিব আল হাসানকে জায়গা ছেড়ে দিয়ে খেলতে হয়েছিল চারে। চলতি নিউজিল্যান্ড সফরে সাকিব নেই, তবে প্রথম ওয়ানডেতে দেখা গেল না শান্তকেও।

শান্ত না থাকায় আজ তিন নম্বরে ব্যাটিং পজিশনে নেমেছিলেন সৌম্য সরকার। ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানান শান্তকে বাদ দিয়ে সৌম্যকে একাদশে নেওয়ার কারণ।

তামিম বলেন,”আমরা বাংলাদেশে বলেছি- সৌম্যকে ৭ নম্বরে দেখছি। আজকে যে দল খেলেছি, যদি কম্বিনেশন দেখেন- আমাদের ষষ্ঠ বোলার ছিল না। ব্যাক ইঞ্জুরির কারণে রিয়াদ ভাই বোলিং করতে পারছে না। হয়ত পুরো সিরিজেই পারবে না। আমাদের ষষ্ঠ বোলার ছিল সৌম্য।’’

সৌম্যকে তিন নম্বরে খেলানোর কারণও ব্যাখ্যা করেছেন তামিম। তিনি বলেন,’‘যে কম্বিনেশনে আজকে খেলেছি ঐ হিসেবে ৩ নম্বরে ব্যাট করার জন্য সৌম্যই যথার্থ ছিল, যদি খেলোয়াড়দের দেখেন যারা যারা আজ খেলেছে। ও-ই ছিল ৩ নম্বরে খেলার মত। এ কারণেই ও তিনে খেলেছে। নিউজিল্যান্ডে আগে খেলারও অভিজ্ঞতা আছে ওর। এ কারণেই। দ্বিতীয়ত, পাঁচ বোলার নিয়ে খেলেছি। পাঁচ বোলারের মধ্যে কেউ ভালো না করলে ষষ্ঠ বাছাই হিসেবে সৌম্যই আছে, এটাই ছিল কারণ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »