আমার কাছে জয় পাওয়াটাই মূখ্য: লাথাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট-বলের লড়াইয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টাইগাররা ১৩১ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচ হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।

কিউইদের পক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট। এমন পারফরম্যান্সের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এ ছাড়া এই ম্যাচটি ছিল কিউই অধিনায়ক টম লাথামের শততম ওয়ানডে।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পা রেখেছেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার। সর্বশেষ ২০১২ সালে একসঙ্গে তিনজনের অভিষেক করিয়েছিল নিউজিল্যান্ড।
এমন জয়ের পর অধিনায়ক লাথাম অবশ্য জানিয়েছেন, কিভাবে জয় পেয়েছেন সেটার চেয়ে জয় পাওয়াটাই মূখ্য তার কাছে। এ ছাড়া দীর্ঘদিন পর দলের সেরা বোলাররা একসঙ্গে খেলতে পারায় আনন্দিত কিউই দলপতি।

তিনি বলেন,”দারুণ জয়। এই খেলাটি অভিষিক্ত এবং বেশকিছু মাইলফলকের৷ অনেকদিন পর আমদের বোলিং গ্রুপ একসঙ্গে খেলেছে। আমরা দারুণ খেলেছি৷ বোলিংয়ের দিক থেকেও সেরাটা দিয়েছি। যখন আপনি জিতবেন, তখন কিভাবে জিতলেন এটার কোনো অর্থ থাকে না। আমরা সবাই জানি গাপটিল কতটা ভয়ঙ্কর হতে পারে যখন সে ব্যাট করে৷”

২৩ মার্চ হ্যাগলি ওভালে দ্বিতীয় ওয়ানডেতে আবারও মুখোমুখি হবে এই দুইদল। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »