নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম ওয়ানডে জিতে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা।
ডেনিডেনে ইউনিভার্সিটি ওফ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে ১৩১ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে অসাধারণ শুরু করেও দলীয় ১৯ রানে উইকেট হারায় বাংলাদেশ। টেন্ট বোল্ট এর করা দলীয় ৫ম ওভারের প্রথম বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তামিম ইকবাল। ঐ ওভারের ৪র্থ বলেই ক্যাচ তুলে দেন সৌম্য সরকার।
১৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ পাওয়ায় প্লেতে আর কোন উইকেট হায়ার নি। ১৩.২ ওভারে দলীয় ৪২ রানে জিমি নিশামের বলে আউট হন আর এক ওপেনার লিটন কুমার দাস ১৯(৩৬)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলের ৬ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছালেও লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন সবাই। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ বলে ২৭ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। চারে নামা উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ২৩ রান। মাহাদি হাসান ১৪, তাসকিন আহমেদ ১০ রানে ভর করে ১৩১ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। বল হাতে ৮.৫ ওভার বল করে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন টেন্ট বোল্ট, ৮ ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার, ৮ ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন জিমি নিশাম।
বাংলাদেশের দেওয়া ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ২১.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নেমে ১৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রান করে আউট হয়েছেন মার্টিন গাপটিল। তিনে নেমে ৫২ বলে ২৭ রান করেছেন ডেভন কনওয়ে। ৫৩ বলে ৬ চারে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন ওপেনার হেনরি নিকলস। বল হাতে ৪ ওভারে ২৩ রানে ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ৪.২ ওভারে রানে ১ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর ঃ
বাংলাদেশ ১৩১/১০(৪১.৫)
তামিম ১৩, লিটন ১৯, সৌম্য ০, মুশফিক ২৩,, মিঠুন ৯, মাহমুদউল্লাহ ২৭, মেহেদি মিরাজ ১, মাহাদি হাসান ১৪, তাসকিন আহমেদ ১০, বল হাতে টেন্ট বোল্ট ২৭/৪, স্যান্ডনার ২৩/২, নিশাম ২৭/২, হেনরি ২৬/১
নিউজিল্যান্ড ১৩২/২(২১.২)
গাপটিল ৩৮, নিকোলস ৪৯*, কনওয়ে ২৭, উইল ইয়ং ১১* বল হাতে তাসকিন ২৩/১, হাসান মাহমুদ ৪৯/১, মোস্তাফিজ ২৬/০, মাহেদি হাসান ১৭/০, মেহেদী মিরাজ ৯/০।
ম্যাচ জয়ী নিউজিল্যান্ড ৮ উইকেটে!
