নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট মাঠে বর্তমান সময়ে দুর্দান্ত সময় পার করছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের পর নিজেদের মাঠে বাংলাদেশকে আরেকবার পেয়েছে কিউইরা। আর এই সিরিজেও সাফল্যের ধারা ধরে রাখতে চাই নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে থাকবেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।ভারপ্রাপ্ত অধিনায়ক লাথামের দাবি, নিজেদের প্রমাণ করেই দলে স্থান করে নিয়েছে প্রথমবারের মতো ডাক পাওয়া ক্রিকেটাররা। তাই সাফল্যের ধারা অব্যহত রাখতে আত্মবিশ্বাসী এই কিউই ক্রিকেটার।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লাথাম বলেন,’‘এই গ্রুপের জন্য এটা আরেকটি উত্তেজনাপূর্ণ সুযোগ। কিছু নতুন মুখ থাকায় এই গ্রুপটা কিছুটা ভিন্ন। সাদা আর লাল- উভয় বলেই এই বছরে ছেলেরা দারুণ ক্রিকেট খেলেছে। আশা করছি আমাদের ফর্ম আমরা ধরে রাখতে পারবো। আমরা বুঝতে পারছি যে, দীর্ঘ সময় যাবত বাংলাদেশ কোয়ারেন্টাইনে থাকার পর এই ম্যাচ তাদের খেলতে হচ্ছে, তাই এজন্য তাদের ধন্যবাদ।’’
নিজের ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচ খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তামিম ইকবালদের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে তাই উচ্ছ্বসিত লাথাম।
তিনি বলেন,’‘এটা খুবই উত্তেজনাকর মুহুর্ত। এক ম্যাচ খেলা দুর্দান্ত, তবে ১০০ ম্যাচ খেলা এবং অধিনায়কত্ব পাওয়া খুবই দুর্দান্ত। আমি গর্বিত এতগুলো ম্যাচ খেলায় এবং দলের প্রতিনিধিত্ব করায়। এই গ্রুপের প্রতিনিধিত্ব করতে পারাটা দুর্দান্ত। আমি অতীতে কয়েকবার এটা করেছি। আমাদের অর্জিত অভিজ্ঞতার কারণে এটি অবশ্যই আমার কাজটি যুক্তিসঙ্গতভাবে সহজ করে দিয়েছে। গর্বের পরিমাণ অনেক বেশি। নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করতে পারাটা গৌরবের। এটা এমন কিছু যা নিয়ে আপনি স্বপ্ন দেখেন। আর এমন সুযোগ পাওয়াটা সত্যিই দারুণ কিছু। আশা করি অন্যগুলোর মতো এই সিরিজটাও দারুণভাবে শুরু করতে পারবো। আমি এখানে খেলা আমার প্রথম ওয়ানডের কথা মনে রেখেছি। একই মাঠে প্রথম আর শততম ম্যাচ খেলতে পারাটা দারুণ কিছু।”
