আম্পায়ারদের জন্য কোহলির ভিন্ন এক চাওয়া-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান ক্রিকেটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘আম্পায়ার্স কল’ বড় এক ভূমিকা রাখে। তার ধারাবাহিকতাই গতকাল (বৃহস্পতিবার) ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচে আম্পায়ারের ‘সফট সিগনাল’-ও রেখেছে বড় এক ভূমিকা। আর এমন সিদ্ধান্ত নেওয়ার পরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তো নতুন এক প্রস্তাবই চেয়ে বসেছেন।

ভারতের ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে স্যাম কারানের বলে সূর্যকুমারের শট তালুবন্দী করেন ডেভিড মালান। অন ফিল্ড আম্পায়াররা সেটি সফট সিগনালে আউটের সংকেত দেওয়ার পরে তা যায় তৃতীয় আম্পায়ারের কাছে। টিভি রিপ্লেতে দেখা যায়, বল মালানের হাতে তালুবন্দী হওয়ার সময় মাটিতে স্পর্শ হয়। তবে সফট সিগনালের উপর নির্ভর করে তৃতীয় আম্পায়ার বীরেন্দর শর্মা সূর্যকুমারকে আউট দেন।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক কোহলি আম্পায়ারিংয়ের নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। সাথে আম্পায়ারদের জন্য নতুন নিয়ম করার প্রস্তাবও করেন তিনি। কোহলির মতে সফট সিগনালের মতোই আম্পায়ারদের সুযোগ থাকার ‘আমি জানি না’ বলার।

কোহলির ভাষ্যমতে,’‘সফট সিগনাল এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটা প্রতারণামূলকও বটে। এখানে অকাট্য প্রমাণ কোথায়? আমি বুঝি না যে আম্পায়াদের জন্য কেন আমি জানি না বলারও একটা সুযোগ থাকে না। এটাও তো আম্পায়ার কলের মতোই একটি অংশ। এইসব সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, বিশেষ করে এমন বড় ম্যাচগুলোতে। আজকে এই ঘটনা আমাদের সাথে ঘটেছে, আগামীকাল অন্য কোনো দলের সাথে ঘটতে পারে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »