নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজের দলেও ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব।
ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধ বাদেও ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করায় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ভারতের এ ব্যাটসম্যান।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে আগামী ২০ মার্চ মাঠে নামবে দুই দল। টি-টোয়েন্টি শেষ হলেই ২৩ মার্চ পুনেতে শুরু হবে ওয়ানডে সিরিজের লড়াই। সিরিজটি শেষ হবে ২৮ মার্চ।
ভারতের ‘১৮’ সদস্যের দলঃ
বিরাট কোহলি-(অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ট, লোকেশ রাহুল, চাহাল, কুলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দার, নটারজান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা
