বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না কিউই কোচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে আসন্ন সফরে সেই অতীত পাল্টাতে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

বাংলাদেশ দলের প্রধান কোচের সঙ্গে সুর মিলিয়েছেন কিউই কোচ গ্যারি স্টেডও। প্রথম ওয়ানডের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এই সিরিজে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তাঁরা। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের উন্নতি চোখে পড়েছে খোদ নিউজিল্যান্ডের এই কোচের। এ জন্যেই অতীত পরিসংখ্যান ভুলে সফরকারীদের সমীহের চোখে দেখছেন স্টেড।

সংবাদ সম্মেলনে স্টেড বলেন,’‘বাংলাদেশ ক্রমেই উন্নতি করছে। এছাড়া সাম্প্রতিক সময়ে তাদের দলেও খেলোয়াড়দের গভীরতা বেড়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমি মনে করি, বাংলাদেশ এমন একটি দল যারা কিনা শেষ ৩-৪ বছরে নিজেদের অনেক উন্নতি করেছে।’’

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং অভিজ্ঞ টেলরের বদলি হিসেবে নতুন দুই মুখের দেখা যেতে পারে ডানেডিনের প্রথম ম্যাচে। সেক্ষেত্রে বিবেচনায় আসতে পারেন উইল ইয়ং ও ডেভন কনওয়ের মতো অনভিষিক্তরা।

এমন ইঙ্গিত দিয়ে কিউই কোচ আরও বলেন,”এখানে দুটি জায়গা রয়েছে যেখানে কিনা নিউজিল্যান্ড ক্রিকেটের বিশ্বাস ও শক্তি রয়েছে। ডেভন ও উইলের সুযোগটি তাদের জন্য সত্যিই উত্তেজনাপূর্ণ। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে যতটা দেখেছি তাতে তারা দুজন দারুণ খেলোয়াড়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »