নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তামিম ইকবালকে। ব্যক্তিগত কারণে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দেশে ফিরবেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। নিউজিল্যান্ডে আসার আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেয়ার বিষয়টি প্রধান কোচ এবং নির্বাচকদের জানিয়েছিলেন তিনি।
তামিম বলেছেন,”আমি নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকব না। দলকে শুভকামনা জানাচ্ছি। যে বিষয়টা হচ্ছে আমরা যখনই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত। আমি শুধু ওয়ানডে অধিনায়ক বলেই যে এই ফরম্যাটে ভালো করতে চাই, জিততে চাই এমন না।”
