ব্যাটিংয়েও ভেটোরির অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ড্যানিয়েল ভেটোরির বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ। গতবছর জুলাইয়ে ১০০ দিনের চুক্তিতে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে ভেটোরিকে নিয়োগ দিয়েছিল বিসিবি। গত অক্টোবরে ভারত সফরের আগ থেকেই বাংলাদেশ দল নিয়ে কাজ শুরু করেন তিনি। করোনার কারনে আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় ভেটোরির কার্যদিবস এখনও শেষ হয়নি। নিউজিল্যান্ড সফর শেষেই হয়তো কোচ হিসাবে তার মেয়াদ শেষ হবে। নিউজিল্যান্ডে বোলিংয়ে পাশাপাশি ব্যাটসম্যানদের নিয়েও কাজ করছেন তিনি। তার অভিজ্ঞতা ব্যাটিংয়েও কাজে লাগাচ্ছে বাংলাদেশ।

ভেটোরি স্পিনার হিসাবে পরিচিত হলেও ক্রিকেট ক্যারিয়ারে তিনি ছিলেন একজন কার্যকর অলরাউন্ডার। ব্যাট হতেও অনেকগুলো লড়াকু ইনিংস রয়েছে তার। বর্তমান সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই দলেরই সাবেক খেলোয়াড় ভেটোরি। যার কারনে নিউজিল্যান্ড খেলোয়াড়দের ব্যাপারে ভালো করেই জানেন ভেটোরি। ভেটোরির ব্যাটিং জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে বাংলাদেশ এমনটাই জানালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

রাসেল ডোমিঙ্গা বলেন “ভেটোরিকে পাওয়া দারুণ ব্যাপার। বছরখানেক ধরে সে আমাদের সঙ্গে কাজ করছে। কোভিডের কারণে যদিও লম্বা সময় তাকে আমরা পাইনি। তবে এখানে তার মতো জ্ঞান ও অভিজ্ঞতার একজনকে পাওয়া অসাধারণ ব্যাপার। শুধু ভেন্যুগুলো নিয়েই নয়, ক্রিকেটারদের নিয়েও, যাদের সঙ্গে সে খেলেছে।”

“ আমাদের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের সঙ্গে সে কাজ করছে। সবাই জানি, নিউ জিল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সে ছিল। আমাদের দলে তরতাজা প্রাণশক্তি ও মাত্রা নিয়ে এসেছে সে, হয়তো যা আগে আমরা সেভাবে পাইনি। তাকে পাওয়া তাই দারুণ।”

 

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা স্পিনার ছিলেন ভেটোরি। বাঁহাতি স্পিনে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেট মিলে শিকার করেছেন ৭০৫ উইকেট। সেই সাথে ব্যাট হাতেও কার্যকর ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৭ হাজার রান করেছেন তিনি । আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সেঞ্চুরি ৬টি, ফিফটি ২৭টি।

 

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »