নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ ইমার্জিং নারী দল ঘোষণা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

‌সাউথ আফ্রিকা ইমার্জিং নরী দলের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের ইমার্জিং নারী দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দিবেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি।

‌করোনার পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় পুরুষ দল এবং ইমার্জিং দলের সিরিজ আয়োজন হলেও নারীদের নিয়ে কন সিরিজ আয়োজন করে নি বিসিবি। এর আগে পরুষ দল নিয়ে দুটি টূর্নামেন্টের আয়োজন করেছে বোর্ড। অবশ্য সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেটারদের নিয়ে গেমস ক্রিকেটের আয়োজন করা হয়েছিল।


‌বৃহস্পতিবার (১৮ মার্চ) এক সংবাদ বিবৃতির মাধ্যমে ২২ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রাধান্য দেয়া হয়েছে সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমস ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের। আগামী ২৮ মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে ১ এপ্রিল থেকে অনুশীলন করতে পারবে তারা।

‌ ৪ এপ্রিল থেকে সিরিজ শুরু হবে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। সবগুলো ম্যাচই খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ নারী ইমার্জিং দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, মোসাম্মত শারমিন সুলতানা, মোসাম্মত রিতু মণি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রোমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »