নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
l
গেলো ২-৩ বছর ধরে শ্রীলঙ্কা দলের পারফরমেন্সের অবস্থা ভালো না। একের পর এক কোচ পরিবর্তন করেও কোন ফল আসছে না। এ বিষয় নিয়ে বিশ্বকাপ জয়ী সাবেব অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা কড়া সমালোচনা করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের। তিনি মনে করেন দেশটির ক্রিকেট বোর্ড স্থানীয় প্রতিভাবানদের এড়িয়ে গিয়ে ‘বস্তাপঁচা’ বাজে বিদেশি কোচদের পেছনে ছুটছে।
এর আগে ১৯৯৬ সালে রানাতুঙ্গার নেতৃত্বেই একমাত্র বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল শ্রীলঙ্কা। এরপর ২০০৭ এবং ২০১১ সালে রানার্স আপ হয়েছিল লঙ্কানরা। এরপর ২০১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বই পেরুতে পারেনি তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেছেন,”আমরা বিদেশি বস্তাপঁচা কোচদের পেছনে অনেক অর্থ ব্যয় করি। যদিও দেশে অনেক প্রতিভাবান (কোচ) রয়েছে। কিন্তু তারা বাইরে চলে যাচ্ছে কারণ দেশে তারা কোনো স্বীকৃতি পাচ্ছে না।”
পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের একজন বলা হয় অরবিন্দ ডি সিলভাকে, এ ছাড়া মাহেলা জয়াবর্ধনে কিংবা মারভান আতাপাত্তুরাও নিজেদের সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তারা দেশকে কিছু দেওয়ার সুযোগ পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। প্রকাশ্যে কিছু না বললেও শ্রীলঙ্কার এমন পারফরম্যান্সের কারণেই চটেছেন রানাতুঙ্গা।
