নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উত্তেজনা আর রোমাঞ্চকর ম্যাচ জিতে রোডস সেফটি ওয়াল্ড সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে ভারত লিজেন্ড। প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডকে ১২ রানে হারিয়েছে ভারত লিজেন্ড। ম্যাচের শেষ ওভার পর্যন্ত প্যান্ডুলামের মতো দুলতে ছিল ম্যাচটি। তবে স্নায়ুচাপ সামলে শেষ হাসি হেসেছে ভারত।
শাহেদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল ভারত লিজেন্ড। শচীন টেন্ডুলকার এবং বীরেন্দর শেবাগ ওপেনিং জুটিতে ৪.৪ ওভারেই দলীয় অর্ধশত পূরন করে ভারত।৫.৩ ওভারের সময় দলীয় ৫৬ রানে টিনো বেস্ট কে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শেবাগ ৩৫(১৭)। তারপর মোহাম্মদ কাইফকে নিয়ে ৩৮ বলে ৫৩ রানের জুটি গড়েন শচীন। ২১ বলে ২৭ রান করে দলীয় ১০৯ রানে ফিরে যান মোহাম্মদ কাইফ। ১৪.১ ওভারের সময় দলীয় ১৪০ রানের সময় আউট হন শচীন টেন্ডুলকার। আউট হওয়ার আগে ৪২ বলে ৬ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৫ রান করেছেন শচীন।
লাস্ট জুটিতে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর তান্ডব চালান ইউসুফ পাঠান এবং যুবরাজ সিং। ৫.৫ ওভারের জুটিতে দুজনে তুলেন ৭৮ রান। ২০ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪৯* রানে অপরাজিত রয়েছেন যুবরাজ সিং। সমান বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেছেন ইউসুফ পাঠান। বল হাতে ওয়েস্ট ইন্ডিজ এর হয়ে ৪ ওভার বল করে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন টিনো বেস্ট। ৩ ওভারে ৩৮ রান নিয়েছেন ১ উইকেট।
ভারতের দেওয়া ২১৯ রানের পাহাড়সম টার্গেট তারা করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেটে ২০৬ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড। লক্ষ্য তারা করতে নেমে দূর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ইরফান পাঠানের প্রথম ওভারেই ১৯ রান তুলেছিল উইলিয়াম পারকিনস এবং ডোয়াইন স্মিথ। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ বলে ৯ রান করে দলীয় ১৯ রানে মানপ্রিত গনির বলে এলবিডব্লু হয়ে ফিরে যান পারকিনস। তারপর ডোয়াইন স্মিথ এবং নার্সিং দেওনারায়ন এর অসাধারণ এক জুটি ওয়েস্ট ইন্ডিজকে কক্ষপথে রাখে। দুই প্রান্ত থেকেই অসাধারণ খেলেছেন দুজন। দুজনের জুটিতে এসেছে ৫৮ বলে ৯৯ রান। ১০.৫ ওভারে দলীয় ১১৮ রানে আউট হয়েছেন স্মিথ। আউট হওয়ার আগে ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৩ রান করেছেন তিনি। তারপর দ্রুতই ফিরে যান কার্ক এডওয়ার্ডস ০(১)।
১২০ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজজে আবারও ম্যাচ ফিরে ব্রায়ন লারা এবং নার্সিং এর ব্যাটে। চতুর্থ উইকেটে মাত্র ৪৩ বলে দুজনে গড়েন ৮০ রানের জুটি। সেই জুটি ভাঙে ব্রায়ন লারার আউটে। ২৮ বলে ৪৬ করে ফেরেন লারা। তারপর নার্সিং দেবনারায়ন লড়াই করলেও দলকে জয় এনে দিতে পারেন নি। শেষ ওভারে আউট হন নার্সিং। আউট হওয়ার আগে ৪৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন তিনি। বল হাতে ৩ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন ভিনয় কুমার। এছাড়াও ১ উইকেট করে নিয়েছেন ইরফান পাঠান, মানপ্রিত গনি এবং প্রজ্ঞান ওঝা।
সংক্ষিপ্ত স্কোর ঃ ভারত লিজেন্ড ২১৮/৩(২০)
শচীন ৬৫, শেবাগ ৩৭, কাইফ ২৭, ইউসুফ পাঠান ৩৭, যুবরাজ ৪৯. বল হাতে টিনো বেস্ট ২৫/২, অস্টিন ৩৮/১,
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড ঃ ২০৬/৬(২০)
স্মিথ ৬৩, পারজিনস ৯, নার্সিং ৫৯,লারা ৪৬, বল হাতে ভিনয় ২৬/২, ওঝা ২৪/১, ইরফান ৪৮/৩, গনি ৩৫/১
নিউজ ক্রিকেট/ রাসেল!
