নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিন ধরে ক্রিকেটে বাইরে থেকেও ফিটনেস টেস্ট চমক জাগানো স্কোর গড়েছেন পেসার শাহাদাত হোসেন রাজীব। ইয়ো ইয়ো টেস্ট পেসারদের মধ্যে সর্বোচ্চ স্কোর তুলেছেন তিনি।
৫ বছরের নিষেধাজ্ঞা জন্য ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন শাহাদাত। মায়ের চিকিৎসাস জন্য ক্রিকেটে ফিরতে শাস্তি কমানোর জন্য বিসিবির কাছে আবেদন করেছিলেন তিনি। মানবিক দিক বিবেচনা করে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিবি। কিন্তু ক্রিকেটে ফিরতে হলে অবশ্যই তাকে ফিটনেস টেস্টে পাশ করতে হতো! এটাই ছিল তার সামমে একমাত্র চ্যালেঞ্জ। অবশ্য ুই চ্যালেঞ্জ উৎরে গেলেন আলোচিত এই পেসার। চমক জাগিয়ে ফিটনেস টেস্টে পাশ করেছেন।
বুধবার (১৭ মার্চ) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেন শাহাদাত। ইয়ো ইয়ো টেস্টে তার স্কোর ওঠে ১৯.১।মূলত ক্রিকেটারদের দম বিচার করাই ইয়ো ইয়ো টেস্টের কাজ। এ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারছেন।এবারের ফিটনেস টেস্টে এখন পর্যন্ত পেসারদের মধ্যে সেরা স্কোর।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের আসর। মাঠে ফেরার আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেওয়া হচ্ছে।করোনার কারণে দীর্ঘদিন খেলা থেকে দূরে থাকতে হয়েছে। তাতে ফিটনেসে ঘাটতি দেখা দিয়েছে অনেক ক্রিকেটারের। শাহাদাত ক্রিকেট থেকে দূরে প্রায় দেড় বছর ধরে। তবে তার প্রভাব নেই ফিটনেসে।
বার বার অনাকাঙ্ক্ষিত সব ঘটনায় নেতিবাচক খবরের শিরোনামে থাকেন শাহাদত হোসেন। একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে গেলে শাহাদাত হোসেনের ক্যারিয়ার থাকতো সাফল্য সমৃদ্ধ। কিন্তু বার বার নিয়ম ভঙ্গের কারনে হারিয়ে ফেলেছেন মূল্যবান কিছু সময়। সর্বশেষ সতীর্থ খেলোয়াড় এর গায়ে হাত তোলার অপরাধে ৫ বছরের জন্য নির্বাসিত ছিলেন তিনি। তবে আবেদনের প্রেক্ষিতে তার সেই নিষেধাজ্ঞা হুট করেই তুলে নেওয়া হচ্ছে। শাহাদাতের শাস্তি মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরতে কার্যত আর কোনো বাধা নেই তার।
