তরুণদের নিয়ে জাতীয় দল গড়ার পরিকল্পনা পাপনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গুঞ্জন রয়েছে জাতীয় দলের অনেক নিয়মিত ক্রিকেটার নাকি তিন ফরম্যাটে খেলতে চান না। এমন অভিযোগ অনেক দিনের থাকলেও আনুষ্ঠানিকভাবে কে কোন ফরম্যাট খেলবে সেটা এখনো বেছে নেননি কেউ। তবে খেলোয়াড়দের এমন মানসিকতা থাকলে তা বোর্ডকে জানানোর আহ্বান জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার জানালেন তরুণদের নিয়ে দল সাজানোর পরিকল্পনা।

গতকাল বুধবার (১৭ মার্চ) তিনি জানালেন, জাতীয় দলের খেলোয়াড়রা কোনো ফরম্যাট থেকে নিজেদের সরিয়ে নিলে জুনিয়র ক্রিকেটারদের নিয়ে আগামী এক বছরের মধ্যেই ভালো দল গড়া হবে।

তিনি বলেন,’‘পাইপলাইনে তো এখন অনেক খেলোয়াড় আছে। পাইপলাইনে খেলোয়াড় নেই এটা এখন আর বলা যাবে না। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়কে আমি মনে করি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন।’’

পাপন মনে করেন,”কারও কারও কোনো ফরম্যাটে খেলার ইচ্ছা কম, বা হয়ত আত্মবিশ্বাস নেই। তাই বলেছি, মে-জুন মাসের মধ্যে যদি জেনে যাই কে কোন ফরম্যাট খেলতে চায় না তাহলে সেই অনুযায়ী দল করতে পারব। খেলোয়াড় তৈরি আছে এটা নিশ্চিত করতে পারি।’’

তরুণ ক্রিকেটারদের সময় দিলে তারাও বিশ্বমানের ক্রিকেটার হতে পারবেন বলে আশাবাদ বোর্ড সভাপতির। তবে এসেই সাকিব-তামিমের মত পারফর্ম করতে পারবে না। কিন্তু তাদের সেই সামর্থ্য আছে। ওদের মানসিকতা এভাবে তৈরি করতে হবে, তাহলে দুই বছর পর ভালো দল গড়া সম্ভব। বিশ্বমানের সুবিধা দরকার, সেটা আমরা দিব তাদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »