নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো আফগানরা। রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের বোলিং দক্ষতায় সহজ জয় পায় আফগানরা।
আবুধাবিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই ঝড় তুলেন রহমানুল্লাহ গুরবাজ। ৮ ওভারে ওপেনিং জুটিতেই আসে ৮০ রান! দলীয় ৮০ রানে করিম জানাত ফিরলেও এক প্রান্তে ঝড় তুলে ফিফটি তুলে নেন গুরবাজ। ২য় উইকেটে আসগর আফগানের সাথে ৩৮ বলে ৭০ রানের দূর্দান্ত জুটি গড়েন গুরবাজ। ৪৫ বলে ৭ ছক্কা ও ৬ চারে গুরবাজ ফিরলেও আসগর আফগানের ৩৮ বলে ২ ছক্কা ও ৬ চারে ৫৫ রানে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে আফগানিস্তান।
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতেই আসে ৩৮ রান! দলীয় ৩৮ রানে মুসাকান্দা আউট হলে উইলিয়ামসকে নিয়ে জুটি গড়েন কামুনকামউয়ে! ২য় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন দু’জনে। এরপর রাশিদ খান, করিম জানাতদের বোলিং জাদুতে ভেঙে পড়ে জিম্বাবুয়ে শিবির। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে কামুনকামওয়ে ৩৭ বলে করেন ৪৪ রান। আফগানদের পক্ষে ৪ ওভারে ৩০ রানে রাশিদ খান ৩টি ও ৪ ওভারে ১৪ রানে করিম জানাত নেন ২ উইকেট।
