নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সে শুরু করে করোলার মতো, শেষ করে ফেরারির মতো: কার্তিক
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় পরাজয়ের স্বাদ পেয়েছে ভারত। টেস্ট সিরিজে ব্যাটে তেমন রান না আসলেও টি-টোয়েন্টি সিরিজে পরপর দুই ইনিংসে বিরাট কোহলির ব্যাটিং নজর কেড়েছে সবার। ম্যাচের প্রথম দিক বুঝে শুনে খেললেও পরে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেছেন ৪৬ বলে ৭৭ রানের ইনিংস।
চার নম্বরে নেমে দেখে শুনে খেলতে থাকেন কোহলি। প্রথম ২৮ রান করতে তিনি খেলেন ২৯ বল। এরপরের ৪৯ রান করেছেন মাত্র ১৭ বলে। এ জন্যই কোহলির বন্দনায় মেতেছে সাবেক ক্রিকেটাররা। ভারতের ক্রিকেটার দিনেশ কার্তিক তার এই ইনিংসটিকে জাপানি গাড়ি ‘করোলা’ ও ইতালিয়ান গাড়ি ‘ফেরারি’র সঙ্গে তুলনা করলেন।
নিজের টুইটার অ্যাকাউন্টে কার্তিক টুইট করে লেখেন,”কোহলি তার ইনিংস ‘করোলার’ মতো শুরু করে ‘ফেরারির’ মতো শেষ করে। হায় ঈশ্বর শেষের দিকে সে অবিশ্বাস্য ছিল। এই কারণেই সে বিশ্বের সেরা ব্যাটসম্যান।”
তিনি আরো লেখেন,”তার খেলার মতো সক্রিয়তা, ক্রিজের চারপাশে খেলার সক্ষমতা এবং বোলার বল ছাড়ার আগ মুহুর্তে কি বল করকে যাচ্ছে তা অনুমান করার ক্ষমতাই কোহলির অন্যতম সেরা শক্তি।”
