নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রোডস সেফটি ওয়াল্ড সিরিজের সেমিফাইনালে ভারত লিজেন্ড এর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড এবং শ্রীলংকা লিজেন্ড এর প্রতিপক্ষ সাউথ আফ্রিকা লিজেন্ডস।
সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে ভারতে আয়োজন করা হয় ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’। সেখানে খেলছেন ক্রিকেটের প্রথম সারির দেশগুলোর সাবেক তারকারা। ৬ দল নিয়ে আয়োজিত এই টূর্নামেন্টে রবিন রাউন্ড পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছে। প্রথম পর্বে ২০ ম্যাচ খেলা শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে ৪ দল। ভারত লিজেন্ড, শ্রীলংকা লিজেন্ড, সাউথ আফ্রিকা লিজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড।
ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে প্রথম সেমিফাইনালে শচীন টেন্ডুলকারের ভারত লিজেন্ড এর বিপক্ষে লড়বে ব্রায়ন লারার ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড। ম্যাচ টি শুরু হবে আজ (১৭ মার্চ) সন্ধ্যা ৭.৩০ টায়।
দ্বিতীয় সেমিফাইনালে আগামি ১৯ মার্চ তিলকারত্মে দিলশান এর শ্রীলংকা লিজেন্ড এর বিপক্ষে মাঠে নামবে জন্ডি রোডস এর সাউথ আফ্রিকা লিজেন্ডস।
প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল আগামি ২১ মার্চ ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই ভারতের রায়পুর শাহেদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নিউজক্রিকেট / রাসেল
